News Flash

  • Home
  • Uncategorized
  • ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৯৯৬ জন, ভারতে করোনায় মৃত্যু বেড়ে ৮১০২ : স্বাস্থ্য মন্ত্রক
Image

২৪ ঘন্টায় আক্রান্ত ৯৯৯৬ জন, ভারতে করোনায় মৃত্যু বেড়ে ৮১০২ : স্বাস্থ্য মন্ত্রক

নয়াদিল্লি, ১১ জুন (হি.স.): ভারতে হু হু করে বেড়েই চলেছে করোনা-সংক্রমণ। সেই বৃদ্ধির ধারা বৃহস্পতিবারও বজায় থাকল। আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯,৯৯৬ জন। এই সময়ে ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ৩৫৭ জন করোনা-সংক্রমিত রোগীর।

বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৮১০২ এবং সংক্রমিত ২,৮৬,৫৭৯ জন। ইতিমধ্যেই ভারতে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১,৪১,০২৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ২,৮৬,৫৭৯ জন (সক্রিয় করোনা রোগী ১,৩৭,৪৪৮)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮১০২। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১,৪১,০২৯ জন।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৮১০২ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৭৮ জনের মৃত্যু হয়েছে, অসমে ৪ জনের, বিহারে ৩৩ জনের, চন্ডীগড়ে ৫ জন, ছত্তিশগড়ে ৬ জন, দিল্লিতে ৯৮৪ জনের, গুজরাটে ১৩৪৭ জনের, হরিয়ানায় ৫২ জনের, হিমাচল প্রদেশে ৬ জনের, জম্মু-কাশ্মীরে ৫১ জনের, ঝাড়খণ্ডে ৮ জনের, কর্ণাটকে ৬৯ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ১৮ জন, লাদাখে একজন, মধ্যপ্রদেশে ৪২৭ জন, মহারাষ্ট্রে ৩,৪৩৮ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ৯ জনের, পঞ্জাবে ৫৫ জন, রাজস্থানে ২৫৯ জনের, তামিলনাড়ুতে ৩২৬ জন, তেলেঙ্গানায় ১৫৬ জন, উত্তরাখণ্ডে ১৫ জন, উত্তর প্রদেশে ৩২১ জন এবং পশ্চিমবঙ্গে ৪৩২ জন প্রাণ হারিয়েছেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top