News Flash

  • Home
  • Uncategorized
  • বাবা ও সৎ মায়ের অমানবিক নির্যাতনের শিকার অষ্টম শ্রেণীতে পাঠরতা মেয়ে
Image

বাবা ও সৎ মায়ের অমানবিক নির্যাতনের শিকার অষ্টম শ্রেণীতে পাঠরতা মেয়ে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১০ জুন৷৷ মায়ের মৃত্যুর পর থেকে বাবা ও সৎ-মায়ের অত্যাচারে দিন কাটাচ্ছিল অষ্টম শ্রেণির পড়ুয়া নাবালিকা৷ এখন মাসির সহায়তায় মামার বাড়িতে আশ্রয় পেয়েছে৷ হৃদয়বিদারক এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে নাবালিকা নিজেও শিউরে উঠেছে৷


ধলাই জেলার আমবাসা মহকুমার রাখালটিলা জয়ন্তীপাড়া এলাকার বাসিন্দা বিজয় নমঃশুদ্র এবং তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর বিরুদ্ধে মেয়েকে নির্যাতনের অভিযোগ উঠেছে৷ শুধু তা-ই নয়, মামার বাড়ি থেকে মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে৷


নির্যাতিতা নাবালিকার মাসি জানিয়েছেন, দেড় বছরের মেয়েকে রেখে বিনা চিকিৎসায় তার মা যমুনা নমঃশূদ্র মারা যান৷ এর পর তার বাবা বিজয় নমঃশূদ্র পুনরায় বিয়ে করেন৷ দ্বিতীয় পক্ষের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে তাদের৷ মাতৃহীনা মেয়ের প্রতি তার ঔরসজাত বাবা কোনও যত্ন নেননি কোনওদিন৷ বরং তার সৎ মা খাবার না দিলেও বাবা হিসেবে কখনও প্রতিবাদ করেননি তিনি৷ উল্টো, স্বামীর প্রশ্রয়ে সৎ মা ওই নাবালিকা মেয়েকে অকথ্য অত্যাচার করতেন৷


নাবালিকার মাসি বলেন, কর্মসূত্রে দীর্ঘদিন ত্রিপুরার বাইরে ছিলাম৷ এখন লকডাউনে বহিঃরাজ্যে কাজ নেই৷ তাই বাড়ি ফিরে এসেছি৷ রাজ্যে ফিরে বোনের মেয়ের খোঁজ নিতে গিয়ে তার প্রতি নির্যাতনের কাহিনি শুনে শিউরে উঠেছি৷ তিনি বলেন, বিজয় নমঃশূদ্রের সাথে তেলিয়ামুড়া থানাধীন নেতাজিনগর এলাকার নিবাসী মহেশ সরকারের মেয়ে যমুনা সরকারের সামাজিক রীতিনীতি মেনে বিয়ে হয়েছিল৷ কিন্তু স্ত্রী-র মৃত্যুর পর থেকে মেয়ের প্রতি চরম উদাসীন হয়ে পড়েন তার জন্মদাতা পিতা৷


নাবালিকাও নির্যাতনের বর্ণনা দিয়ে বলেছে, একবেলা দুমুঠো ভাত জুটলে পরের বেলায় খাবার মেলেনি৷ ফলে, বাধ্য হয়ে পাড়ায় ঘুরে যেখানে যেমন পেয়েছি খেয়ে ক্ষুধা নিবৃত্তি করেছি৷ এমন অনেক দিন শুধু মিডডে-মিল-এর খাবার খেয়ে সারাদিন কাটিয়েছি৷ তাই, মাসি আমাকে মামার বাড়িতে নিয়ে এসেছে৷ অবশ্য তাতেও শান্তি নেই তার৷ কারণ, বাবা টেলিফোনে মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য বার বার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে৷
ওই নাবালিকার মাসি এবং মামার বাড়ির সদস্যরা প্রশাসনের কাছে এ-বিষয়ে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন৷ কারণ মেয়েকে বাবার কাছে পাঠালে পুনরায় নির্যাতনের শিকার হবে বলে তারা আশঙ্কা করছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top