News Flash

  • Home
  • Uncategorized
  • কেদারনাথে কেমন চলছে কাজ, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে খতিয়ে দেখলেন মোদী
Image

কেদারনাথে কেমন চলছে কাজ, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে খতিয়ে দেখলেন মোদী

নয়াদিল্লি, ১০ জুন (হি.স.): কেদারনাথ মঠের উন্নয়ন এবং পুনর্গঠন প্রকল্প ও চলমান কাজ সম্পর্কে অবগত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ড্রোনের মাধ্যমে কেদারনাথে চলতে থাকা কাজ খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী। তিনি কেদারনাথ মন্দির চত্বর, আদিগুরু শঙ্করাচার্যর সমাধি, সরস্বতী ঘাট এবং আস্থা পথ, ভৈরব মন্দিরের রাস্তায় নির্মিত সেতু, কেদারনাথে নির্মিত গুহা, মন্দাকিনী নদীর উপরের সেতু এবং মন্দাকিনী ও সরস্বতীর সঙ্গমে নির্মিত ঘাটগুলি খতিয়ে দেখেন। প্রধানমন্ত্রী দফতর-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার উত্তরাখণ্ড সরকারের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেদারনাথ মঠের উন্নয়ন এবং পুনর্গঠন প্রকল্প পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী। 


পিএমও জানিয়েছে, কেদারনাথ মঠ পুনর্গঠনের লক্ষ্যে নিজের দৃষ্টিকোণ থেকে   প্রধানমন্ত্রী বলেন, কেদারনাথ এবং বদ্রীনাথের মতো পবিত্রস্থানের উন্নয়নের জন্য সুদৃঢ় পরিকল্পনা ও নকশা তৈরি করা উচিত উত্তরাখণ্ড সরকারের এবং তা পরিবেশ বান্ধব হওয়া উচিত। সুনির্দিষ্ট পরামর্শ হিসেবে প্রধানমন্ত্রী নির্দেশ দেন, ঐতিহ্যশালী এবং ধর্মীয় স্থানের আরও বিকাশের স্বার্থে রামবান থেকে কেদারনাথ পর্যন্ত রাস্তা প্রসারিত করার জন্য।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top