News Flash

  • Home
  • Uncategorized
  • বটতলা ব্রিজের কাছে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য
Image

বটতলা ব্রিজের কাছে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ ফর একবার রাজধানীর বুকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য৷ শুধু লকডাউনের মধ্যেই শহর এবং আশপাশ এলাকায় এধরণের বেশ কয়েকটি ঘটনা ঘটে গেল৷ এবার বটতলা ব্রিজ সংলগ্ণ এলাকা থেকে উদ্ধার হয়েছে এক বয়স্ক ব্যক্তির অস্বাভাবিক মৃতদেহ৷


ঘটনাটি নিয়ে স্থানীয় মানুষ জানায়, মঙ্গলবার বিকেলে সেই জায়গায় দীর্ঘ সময় ধরে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়৷ প্রথমে কোন ভবঘুরে শুয়ে রয়েছে বলে মনে করা হয়৷ কিন্তু পাশে গিয়ে সেই ব্যক্তির কোন সাড়া শব্দ পাওয়া না যাওয়ায় বটতলা ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয়৷ এর পাশাপাশি পরিচিত কিছু মানুষ সেই ব্যক্তির বাড়িতে খবর দেয়৷ খবর পেয়ে মৃত ব্যক্তির ছেলে ঘটনাস্থলে আসে৷

প্রাথমিক তদন্তের পর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়৷ জানা যায়, মৃত ব্যক্তির নাম কল্যাণ সিং৷ তার বাড়ি এডিনগরের লোকনাথ চৌমুহনী এলাকায়৷ কি কারণে তার মৃত্যু হয়েছে সেটা জানার জন্য তদন্তে নেমেছে পুলিশ৷ তবে মনে করা হচ্ছে শারীরিক অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে এই ব্যক্তির৷ দেহে কোন আঘাতের চিহ্ণ প্রত্যক্ষ করা না গেলেও ময়না তদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ নিয়ে স্পষ্ট তথ্য পাওয়া যাবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top