News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী দশম পড়ুয়া ছাত্রী
Image

বিশালগড়ে গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী দশম পড়ুয়া ছাত্রী

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৯ জুন৷৷ দশম শ্রেণির পড়ুয়া এক ছাত্রী আত্মহত্যা করেছে৷ মঙ্গলবার বিশালগড়ের রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেবারিয়া এলাকায় নিজের বাড়ি থেকে দমকল কর্মীরা এই নাবালিকাকে উদ্ধার করে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে৷ কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ ওই ছাত্রীর আত্মহত্যার কারণ কেউ খুঁজে পাচ্ছেন না৷ দশম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর নাম দেবশ্রী রায়৷ কড়ইমুড়া দ্বাদশ বিদ্যালয়ের ছাত্রী ছিল সে৷ পড়াশুনায় দেবশ্রী খুব ভালো ছিল৷ তার মা রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের সদস্য৷


দেবশ্রীর মা বলেন, প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলাম৷ ফিরে এসে দেখি দেবশ্রী ফাঁসিতে ঝুলে রয়েছে৷ তখন তিনি চিৎকার দিয়ে মেয়েকে নীচে নামিয়ে ফেলেন৷ তিনি জানান, তখনও মেয়ের দেহে প্রাণ ছিল৷ কিন্তু হাসপাতালে আনার পথে সে মারা যায়৷ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ পুলিশ ওই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top