News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে করোনায় আক্রান্ত ব্যক্তির মৃত্যু, মৃতদেহ সৎকারে বাধা বটতলা মহাশ্মশানে
Image

রাজ্যে করোনায় আক্রান্ত ব্যক্তির মৃত্যু, মৃতদেহ সৎকারে বাধা বটতলা মহাশ্মশানে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ ত্রিপুরায় করোনায় আক্রান্ত প্রথম মৃত্যু হয়েছে একজনের৷ চাচুবাজারের বাসিন্দা করোনা সংক্রমিতের আজ মঙ্গলবার মৃত্যু হয়েছে৷ তবে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আগেই তিনি উচ্চরক্তচাপজনিত রোগে ভুগছিলেন৷ তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল৷ এদিকে, মৃত ব্যক্তির দেহ সৎকারের ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়েছে৷ বটতলা মহাশ্মশানে মৃতদেহ সৎকার করতে দেওয়া হবে না বলে এলাকার কিছু লোক সোচ্চার হন৷ এদিন সন্ধ্যার পর মহাশ্মশানের মূল ফটকে তাালা দিয়ে দেয়া হয়৷ সেই সাথে এলাকার পুরুষ মহিলা রাস্তায় অবরোধ করেছে৷ তাদের বক্তব্য বটতলা মহশ্মশানে মৃতদেহ সৎকার করেত দেওয়া হবে না৷ জানা গিয়েছে, মৃতদেহ জিবি হাসপাতালের মর্গেই রাখা হয়েছে৷ এর আগেও এক করোনা আক্রান্ত আত্মঘাতী মহিলার মৃতদেহ সৎকার নিয়েও প্রশাসনকে রীতিমতো কাঠখড় পোড়াতে হয়েছে৷


প্রসঙ্গত, পশ্চিম ত্রিপুরা জেলার সিধাই মোহনপুর থানাধীন চাচুবাজার এলাকার ৪৮ বছর বয়সি এক ব্যক্তির কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসার পর গত ৩ জুন তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছিল৷ করোনা-য় আক্রান্ত হওয়ার আগেই তিনি উচ্চরক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন৷ ফলে, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল৷ করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভরতি করে চিকিৎসা শুরু হয়৷
তাঁর ছেলে বেঙ্গালুরু থেকে ফিরেছেন৷ কিন্তু তাঁর ছেলে করোনা আক্রান্ত নন৷ ফলে, তিনি কীভাবে করোনায় আক্রান্ত হলেন সেই রহস্য এখনও ভেদ হয়নি৷ চাচুবাজার অঞ্চলকে করোনা ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে৷


আজ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর জন্য মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে৷ সম্ভবত, আজকেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে৷
বহিঃরাজ্য থেকে আগত সমস্ত ট্রেন যাত্রীদের নমুনা পরীক্ষা করা হবে৷ কারণ, ট্রেন যাত্রীদের মধ্যে সংক্রমণের হার বেশি রয়েছে৷ এদিকে, আজ নতুন করে ২৬ জনের দেহে করোনা সংক্রমণ মিলেছে৷
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ রাতে টুইট করে জানান, আজ ১৪৫০টি নমুনা পরীক্ষা হয়েছে৷ তাতে, ২৬ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তাদের মধ্যে সিপাহীজলা জেলায় ১৮ জন, দক্ষিণ জেলায় ৬ জন এবং খোয়াই জেলায় ২ জন করোনা আক্রান্ত রয়েছেন৷ সব মিলিয়ে ত্রিপুরায় ৮৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ ১ জনের মৃত্যু হয়েছে৷


এদিকে, আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, চুড়াইবাড়ি দিয়ে ১৫,৫২৩ জন ত্রিপুরায় প্রবেশ করেছেন৷ তাঁদের মধ্যে ৪,৩৯৯ জন হটস্পট থেকে এসেছেন৷ চুড়াইবাড়ি দিয়ে প্রবেশ করা সকলের মধ্যে ৬,৭৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ তাদের মধ্যে ৬ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তিনি আরো জানান, ট্রেনে বহিঃরাজ্য থেকে ১৪,৮৫৭ জন ত্রিপুরায় এসেছেন৷ তাঁদের মধ্যে ৮,২০৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ ৫৬২ জনের কোবিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ এদিকে, বিমানে ৪,০৯৭ জন যাত্রী এসেছেন এবং তাদের মধ্যে ৯৬২ জনের নমুনা নেওয়া হয়েছিল৷ ৩৪ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে, বলেন তিনি৷ সাথে তিনি যোগ করেন, বাংলাদেশ ফেরত ১০৬ জনেরই নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ তাদের মধ্যে ১০ জনের এবং কুয়েত ফেরত ৫২ জনের মধ্যে ৯ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷


শিক্ষামন্ত্রীর কথায়, ট্রেন যাত্রীদের মধ্যেই করোনা সংক্রমণের হার বেশি৷ তাই, ট্রেনে আগত সকলের নমুনা পরীক্ষা করা হবে৷ তিনি জানান, নমুনা পরীক্ষার জন্য আরো একটি মেশিন এসেছে৷ ২ থেকে ৩ দিনের মধ্যে ওই মেশিনেও পরীক্ষা শুরু হয়ে যাবে৷ তাতে, একত্রে আরও অনেক বেশি পরীক্ষা করা যাবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top