News Flash

  • Home
  • Uncategorized
  • শহিদ সেনা জওয়ানের বাড়িতে মুখ্যমন্ত্রী, করলেন আর্থিক সাহায্য
Image

শহিদ সেনা জওয়ানের বাড়িতে মুখ্যমন্ত্রী, করলেন আর্থিক সাহায্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন৷৷ ২৪ ঘন্টার মধ্যেই শহিদের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করে, শহিদ পরিবারকে করলেন আর্থিক সাহায্য৷


শনিবার দিনভর তিনি ঊনকোটি, ধলাই ও খোয়াই জেলা সফরে ছিলেন৷ পরের দিন অর্থাৎ আজই মুখ্যমন্ত্রী শহীদ বিজয় দেববর্মার বাড়িতে যান৷ চীন সীমান্তে কর্তব্যরত অবস্থায় শহীদ হয়েছিলেন রাজ্যের বীর যুবক বিজয় দেববর্মা৷ গতকাল তাঁর নিজ বাসভবন, সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ থানাধীন গুলিরাইবাড়ি এডিসি ভিলেজের বিধি চন্দ্র পাড়ায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়৷
আজ দুপুরে মুখ্যমন্ত্রী শহীদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন৷ শহীদের স্মৃতিতে নিজের শ্রদ্ধা জ্ঞাপন করে, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেন৷

শহিদ বিজয় দেববর্মার স্ত্রী আশা রানী দেববর্মা, এক ছেলে, বাবা ভাস্কর দেববর্মা এবং মায়ের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ শহীদ পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি৷ এছাড়া ভারতীয় সেনার পক্ষ থেকে এই শহীদ পরিবারকে যাবতীয় সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকারের তরফে সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী৷
মুখ্যমন্ত্রী শ্রী দেব বলেন, ’ভারত মাতার বীর সন্তান, বিজয় দেববর্মা ত্রিপুরার গর্ব৷ এই সুদূর গ্রাম থেকে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়ে অরুণাচল প্রদেশের চীন সীমান্তে কার্যরত অবস্থায় বীরগতি প্রাপ্ত হয়েছেন৷’ দেশের প্রতি কাজ করতে গিয়ে শহীদ হওয়া বিজয় দেববর্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ’আমরা সবাই এই পরিবারের সঙ্গে থাকব’৷

এদিন মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন বিধায়ক তথা জম্পুইজলা ব্লক এডভাইজারী কমিটির চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মা, সিপাহীজলা জেলার জেলাশাসক চন্দ্রকুমার জমাতিয়া, জেলা পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী সহ অন্যরা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top