News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : ৭৬ দিন পর আজ খুলবে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির
Image

করোনা : ৭৬ দিন পর আজ খুলবে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন৷৷ করোনা-র প্রকোপে দীর্ঘ ৭৬ দিন বন্ধ থাকার পর সোমবার থেকে খুলছে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির৷ ভক্তদের জন্য আগামীকাল উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী-র দরজা খুলে দেওয়া হবে৷ তবে, নির্দিষ্ট কিছু নিয়ম মেনে ভক্তদের মন্দিরে ঢুকতে দেওয়া হবে৷


রবিবার গোমতির জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় বিধায়ক সহ অন্যান্যদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়ে হয়েছে৷ তবে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক ও সেনিটাইজার ব্যবহার করতে হবে ভক্তকুলকে৷ সিদ্ধান্ত অনুযায়ী ভক্তরা সোমবার থেকে মন্দিরে মাতা ত্রিপুরেশ্বরীকে দর্শন করতে পারবেন, পুজো দিতে পারবেন৷ কিন্তু অঞ্জলি দেওয়া এবং অন্নভোগ নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ তবে, বিধি মেনে সমস্ত অনুষ্ঠান চলবে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে৷
বর্তমানে দেশে আনলক ১.০ চলেছে৷ তাতে দেশের প্রতিটি মন্দির ও ধর্মীয় স্থান খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে৷ বিষয়টি পর্যালোচনা করেই গোমতি জেলা প্রশাসন উদয়পুরে মাতাবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দির দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন পর ভক্তরা মন্দিরে প্রবেশের অনুমতি পাচ্ছেন৷ মন্দির খোলার পাশাপাশি মন্দির চত্বরে বিভিন্ন দোকানপাটও সামাজিক দূরত্ব বজায় রেখে খোলার অনুমতি দেওয়া হয়েছে৷ ফলে দীর্ঘদিন পর স্থানীয় ব্যবসায়ী, বিশেষ করে পেড়া ব্যবসায়ীরা অনেকটা স্বস্তি ফিরে পেয়েছেন৷ মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে প্রবেশের ক্ষেত্রে যাতে সরকারি নিয়ম-কানুন যথাযথভাবে মেনে চলা হয় সেজন্য প্রশাসনের তরফ থেকে যাবতীয় নজরদারির ব্যবস্থা করা হবে৷


উল্লেখ্য, উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দির সতীর ৫১ পীঠের এক পিঠ বলে ধর্মীয় বিশ্বাস৷ ত্রিপুরেশ্বরী মন্দিরে দেশ-বিদেশের বহু ভক্তের সমাগম ঘটে৷ করোনা ভাইরাস সংক্রমণজনিত কারণে মন্দিরের গেট বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ ৭৬ দিন ধরে ভক্ত সমাগম বন্ধ৷


মাতাবাড়ি পরিচালন কমিটির পর্যালোচনা বৈঠক ক্রমে পুণ্যার্থীদের জন্য উল্লেখ্যযোগ্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এগুলি হচ্ছে, মন্দিরে প্রবেশ শুধুমাত্র দুটি দুয়ার(দরজা/ গেট/সিংহদূয়ার) দ্বারা সীমাবদ্ধ থাকবে৷ প্রতিদিন পরিবর্তিত নিয়মে পশ্চিম ও পূর্ব দুয়ার বিকল্প হিসেবে থাকবে৷ নতমস্তক বা ষষ্টাঙ্গে প্রণাম করা যাবে না৷ পরিবর্তে শুধু হাত জোড় করে দাড়িয়ে প্রণাম করতে হবে৷ ১.৮ মিটার( ছয় ফুট) দুরত্ব বজায় রাখা বাধ্যতামূলক৷ প্রণামী বা দক্ষিনা প্রদানের ক্ষেত্রে দুরত্ব রেখে একটি নির্দিষ্ট স্থানে দিতে হবে৷ কোনভাবেই হ


পারস্পরিক হাতের সংস্পর্শে আসা যাবে না৷ চরণামৃত প্রদান ও সিঁদুর ফোটা নিষিদ্ধ করা হয়েছে৷ ধূপকাঠি, মোমবাতি প্রদীপ প্রভৃতি প্রজ্জ্বলনও নিষিদ্ধ থাকছে৷ কল্যান দীঘির জলজ প্রাণীদের কোন রকম খাদ্যদ্রব্য প্রদান করা যাবে না৷ দীঘিতে স্নান করাও নিষিদ্ধ থাকছে৷ তাছাড়া কোন বিক্রেতা যদি পুণ্যার্থীদের গামছা কিনতে প্ররোচিত করে তবে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ পার্কিং এর ক্ষেত্রে দীঘির উত্তর পার সুলভ শৌচালয়ের নিকটে এবং বিদ্যালয় মাঠের দক্ষিনে পার্কিং করতে হবে৷ মন্দিরের শৃঙ্খলা বজায় রাখতে মন্দির কমিটি স্থানীয়দের মধ্যে থেকে ১৫-২০ জনের মতো স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে৷ অন্নভোগে আগের মতই নিষেধাজ্ঞা জারি করা রয়েছে৷ মন্দিরে পুণ্যার্থীদের আগমণের ক্ষেত্রে মাস্ক ব্যবহার ও প্রতিদিন সন্ধ্যায় মন্দির সেনিটাইজ করা বাধ্যতামূলক করা হয়েছে৷ তাছাড়া মন্দির চত্বরে তাপমাত্রা পরীক্ষা করার পাশাপাশি থার্মাল স্কেনিং এর ব্যবস্থাও করা হবে৷আইন শৃঙ্খলা রক্ষার্থে আরো পুলিস মোতায়েন করা হবে প্রশাসনের পক্ষ থেকে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top