News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন দপ্তরের আধিকারীকদের সাথে বৈঠক মুখ্যমন্ত্রীর
Image

করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন দপ্তরের আধিকারীকদের সাথে বৈঠক মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷ করোনার প্রতাপ আজ কিছুটা শান্ত হয়েছে৷ তবু ২৫ জন করোনা সংক্রমিতের সন্ধান মিলেছে রাজ্যে৷ তাতে এখন পর্যন্ত রাজ্যে মোট ৬৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ এদিকে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারীকদের নিয়ে এদিন বৈঠক করেছেন৷


বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ট্যুইট করে জানান, এদিন ৮৭৫ টি নমুনা পরীক্ষায় ২৫ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ তিনি জানান, তাদের বহিঃরাজ্য সফরের তথ্য রয়েছে৷
এদিকে, রাজ্যে বর্তমানে করোনা সংক্রমিতের মধ্যে ১৭৩ জন সুস্থ হয়েছেন৷ বাকি ৪৭৪ জন করোনা সংক্রমিত সক্রিয় রয়েছেন৷ এর মধ্যে তিনজন রাজ্যের বাইরে রয়েছেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সকলকে নিরাপদ থাকার জন্য আবেদন জানিয়েছেন৷ প্রসঙ্গত, গতকাল রাজ্যে ১৫১ জন করোনা সংক্রমিতের সন্ধান মিলেছিল৷ তাতে জনমনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছিল৷


এদিকে, রাজ্যস্তরে গ্রামীণ এলাকায় করোনা প্রতিরোধে ব্যবস্থা ও কোয়ারেন্টাইন পরিকাঠামো পরিদর্শন শেষে বৃহস্পতিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিভিন্ন দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে বৈঠক করেছেন৷ কথা বলেছেন গৃহ, কারা, দমকল ও সিভিল ডিফেন্সের আধিকারিকদের সঙ্গে৷ বৈঠকে তিনি রাজ্যের সর্বশেষ আইন-শৃঙ্খলাজনিত বিষয়েও খোঁজখবর নেন৷ আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট দফতর কী পদক্ষেপ নিয়েছে তারও পর্যালোচনা করেছেন মুখ্যমন্ত্রী৷
একই সাথে এদিন শিল্প ও বাণিজ্য দফতর, নগরোন্নয়ন, স্মার্ট সিটি, পূর্ত, পানীয় জল ও স্বাস্থ্যবিধান এবং সাধারণ প্রশাসনের কাজকর্মের সমীক্ষা করেন তিনি৷


বৈঠক শেষে মুখ্যমন্ত্রী টুইট করে জানান, শিল্পক্ষেত্রে রাজ্য উন্নীত হচ্ছে৷ বর্তমান সরকার নতুন শিল্প স্থাপনের উপর গুরুত্ব দিয়ে কাজ করছে৷ এ-বিষয়ে এক পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ২০১৮-১৯ অর্থ বছরে ১৮টি শিল্প স্থাপনের লক্ষ্যে ৮৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ তা বাড়িয়ে ২০১৯-২০ সালে ৩১টি শিল্প ইউনিট স্থাপনের লক্ষ্যে ১০৬ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে৷ তাতে ত্রিপুরায় যুব সম্প্রদায়ের কাজের সুযোগ সম্প্রসারিত হবে৷ তাই যুব সম্প্রদায়কে উদ্যোগী হয়ে এগিয়ে আসার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী৷


তিনি আরও জানান, পিএম কিষাণ সম্পদ যোজনার আওতায় ত্রিপুরায় চারটি খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে৷ এই প্রকল্পে ৩৫,০২৮ কোটি টাকা বিনিয়োগ করা হবে৷ এক্ষেত্রে ত্রিপুরা সরকারের আর্জি মতো ৫০ শতাংশ ভরতুকি দিতে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রক সম্মতি জানিয়েছে৷ সাথে তিনি যোগ করেন, ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন ইন্সেন্টিভ স্কিমে ২০১৮-১৯ অর্থবছরে ১৭,০৯৩ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে৷ তেমনি, ২০১৯-২০ অর্থ বছরের জন্য ২৯,০২৩ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top