News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা-কলকাতা রুটে বিমান পরিষেবা স্থগিত করছে এয়ার এশিয়া
Image

আগরতলা-কলকাতা রুটে বিমান পরিষেবা স্থগিত করছে এয়ার এশিয়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷ আগরতলা-কলকাতা রুটে বিমান পরিষেবা স্থগিত করতে চলেছে এয়ার এশিয়া৷ করোনা পরিস্থিতিতে যাত্রী অপ্রতুলতার জন্যই সম্ভবত এই সিদ্ধান্ত নিচ্ছে বিমান সংস্থাটি৷ আগামী ৭ জুন থেকে আগরতলা-কলকাতা রুটে টিকিট বুকিং বন্ধ করা হয়েছে৷


বিমানবন্দর সূত্রের খবর, আগামী ৬ জুন পর্যন্ত এয়ার এশিয়া-র বিমান আগরতলা-কলকাতা রুটে যাতায়াত করবে৷ ৭ জুন থেকে তারা পরিষেবা স্থগিত রাখবে৷ সূত্রটির আরও খবর, আজ (বৃহস্পতিবার) আগরতলায় ৯০ জন যাত্রী নিয়ে এয়ার এশিয়া-র বিমান কলকাতা থেকে এসেছে৷ তেমনি, আগরতলা থেকে মাত্র ৩০ জন যাত্রী নিয়ে বিমান কলকাতার উদ্দেশে রওয়ানা দিয়েছে৷ স্বাভাবিক ভাবেই ক্ষতির সম্মুখিন হয়ে পরিষেবা স্থগিত রাখার জন্য অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে৷


সূত্রের দাবি, ইন্ডিগো বিমান সংস্থাও সংখ্যা কমিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছে৷ তেমনি, এয়ার ইন্ডিয়া সপ্তাহে ছয়দিনের বদলে সাপ্তাহিক পরিষেবার চিন্তাভাবনা শুরু করেছে৷ এক্ষেত্রেও পরিচালন ব্যয় বহন করে ক্ষতির মুখ দেখতে হচ্ছে বিমান সংস্থাকে, এমনটাই দাবি সূত্রের৷ অবশ্য করোনা-র প্রকোপে এই হাল হয়েছে, তা অস্বীকার করার কোনও সুযোগ নেই৷ এই পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে, তা কেউ অনুমান করতে পারছে না৷ তাতে সবচেয়ে চিন্তিত বিমান সংস্থায় কর্মরত কর্মীরা৷ কারণ, পরিষেবা অনিশ্চিত হয়ে গেলে তাঁদের চাকরিতে কোপ পড়তে পারে, সেই আশঙ্কায় ভুগছেন অনেকেই৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top