News Flash

  • Home
  • Uncategorized
  • কাশীপুরে পাইপ লাইন লিক, অল্পেতে রক্ষা
Image

কাশীপুরে পাইপ লাইন লিক, অল্পেতে রক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ কাশিপুর এলাকায় গ্যাস পাইপলাইন কেটে গিয়ে অল্পেতে বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে এলাকাটি৷ জানা যায় ড্রজার দিয়ে রাস্তার পাশের ড্রেন পরিষ্কার করার সময় ডোমেস্টিক গ্যাস পাইপ লাইন কেটে যায়৷ গ্যাস লাইন কেটে যাওয়ার ফলে ব্যাপকহারে গ্যাস নির্গত হতে শুরু করে৷ ঘটনাকে কেন্দ্র করে বুধবার কাশিপুর এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে৷

সঙ্গে সঙ্গে পুলিশ , অগ্ণিনির্বাপক বাহিনী এবং পিএনজি শিয়ালকে খবর পাঠানো হয়৷ প্রত্যেক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত লোকজন নাই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন৷ টি এন জি সি এল এর কর্মীরা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনেন৷ ফলে বড় ধরনের অঘটন এর হাত থেকে রক্ষা পেয়েছে কাশীপুর সহ পার্শবর্তী এলাকাগুলো৷ উল্লেখ্য গত কয়েকদিন আগেও খয়ের পুর এর বিজয় সংঘ এলাকায় ড্রজার দিয়ে ড্রেইন পরিষ্কার করতে গেলে ডোমেস্টিক গ্যাস পাইপলাইন ফেটে গিয়েছিল৷ বিজয় সঙ্গের পর কাশিপুর এলাকায় একইভাবে ড্রেজার দিয়ে ড্রেইন পরিষ্কার করার সময় বুধবার ডোমেস্টিক গ্যাস পাইপ লাইন কেটে গিয়ে বিপত্তি ঘটে৷ পরপর এসব ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ স্থানীয় জনগণের অভিযোগ ও বৈজ্ঞানিক ভাবে মাটির নিচ দিয়ে ডোমেস্টিক গ্যাস পাইপলাইন সহ অন্যান্য টেনে নেওয়ার ফলে এই ধরনের বিপত্তি ঘটে চলেছে৷

মাটি খোঁড়া কিংবা ড্রেন পরিস্কার সহ যেকোন কাজ করার সময় সাবধানতা অবলম্বন করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে৷ বুধবার অল্পেতে রক্ষা পেয়েছে কাশিপুর সহ পার্শবর্তী এলাকা গুলো৷ জননিরাপত্তা নিশ্চিত করেই এ ধরনের কাজকর্ম করা প্রয়োজন বলেও জনগণ দাবি জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top