News Flash

  • Home
  • Uncategorized
  • মধুপুর থানায় সহকর্মীর সাথে ডিউটি নিয়ে বিবাদ সার্ভিস রাইফেল থেকে গুলি ছুড়ল কনস্টেবল
Image

মধুপুর থানায় সহকর্মীর সাথে ডিউটি নিয়ে বিবাদ সার্ভিস রাইফেল থেকে গুলি ছুড়ল কনস্টেবল

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ জুন৷৷ ডিউটি নিয়ে বাক বিতন্ডা৷ মধুপুর থানার সেন্ট্রি ডিউটিতে থাকা অবস্থায় পুলিশ কনস্টেবল আচমকা বন্দুক উঁচিয়ে থানার মধ্যে দুই রাউন্ড গুলি ছুঁড়ে দেয়৷ ঘটনাটিকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে থানার অভ্যন্তরে৷ জানা যায়, বিশ্বজিৎ দাশগুপ্ত নামে এক পুলিশ কনস্টেবল মঙ্গলবার রাত দশটা থেকে সেন্ট্রি ডিউটিতে ছিলেন৷ তখন থানার অভ্যন্তরে এএসআই ধ্রুব রঞ্জন গুহ এর সাথে বিবাদে লিপ্ত হয়৷


প্রসঙ্গত, এই দিনেই করোনা আতঙ্কে এই থানার ১০ জন পুলিশকর্মীকে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়৷ ফলে স্বাভাবিকভাবেই থানায় পুলিশ কর্মীর সংখ্যা কমে যায়৷ তার উপরে এদিনই দুপুরবেলা মধুপুর থানাধীন অরবিন্দ নগর গ্রাম পঞ্চায়েত এলাকার ২ নং ওয়ার্ডের একটি পুকুরে অপরিচিত পচাগলা লাশ উদ্ধার করা হয়৷ রাতের বেলা লাশটিকে ঘটনাস্থল থেকে কোথাও নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারেনি প্রশাসন৷ ফলে এই লাশটির কাছেই থানার কয়েকজন পুলিশ সারারাত পাহারা দেওয়ার জন্য ডিউটিতে নিযুক্ত করা হয়৷ স্বভাবতই বাকি যে সকল পুলিশকর্মী এই থানায় অবশিষ্ট রয়েছেন তাদের ওপর একটা বাড়তি চাপ রয়েছে৷ একদিকে করোনা আতঙ্ক, পরিবার আত্মীয় পরিজন থেকে ফোনের পর ফোন৷


কারণ রাজ্যজুড়ে প্রচার চলছিল মধুপুর থানার পুলিশও ভয়ঙ্কর করুণায় সংক্রমিত হতে পারেন৷ সবকিছু মিলিয়ে রাত দশটা থেকে সেন্ট্রি ডিউটির দায়িত্ব পান বিশ্বজিৎ দাশগুপ্ত৷ ডিউটি নিয়ে থানার অভ্যন্তরেই সামান্য বাক-বিতণ্ডা হয়৷ অন ডিউটি থাকা অবস্থায় সেন্ট্রি বিশ্বজিৎ দাশগুপ্ত তাঁর সার্ভিস রাইফেল থেকে শূন্যে গুলি ছুড়ে দেন৷ সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে থানার অন্যান্য কর্মীদের মধ্যে৷ রাত বারোটার সময় তাকে থানা থেকে ক্লোজ করে বিশালগড় মহকুমার পুলিশ আধিকারিক এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়৷


সূত্র মারফত জানা যায় বিশ্বজিৎ দাশগুপ্ত প্রায় সময়ই মদমত্ত অবস্থায় থাকেন৷ মদ মত্ত অবস্থায় ডিউটি করতে গিয়ে এর আগেও কয়েকবার ঝামেলায় জড়িয়েছেন বলে খবর৷ গতকালও আকন্ঠ মদ্যপান করে ডিউটিতে গিয়েছিল সে, এমনই অভিযোগ৷ স্থানীয় সূত্রে জানা যায় শুধু গতকালই নয় এর আগেও অনেক অভিযোগ তার নামে করা হয়েছিল৷ বর্তমানে ওই কনস্টেবলকে সিপাহীজলা জেলার পুলিশ সুপারের অফিসে নিয়ে রাখা হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top