News Flash

  • Home
  • Uncategorized
  • নাগাল্যান্ডে কোভিড-১৯ আক্ৰান্তের সংখ্যা বেড়ে ৫৮, উত্তরপূর্বে সর্বোচ্চ অসম, দ্বিতীয় স্থানে ত্রিপুরা

নাগাল্যান্ডে কোভিড-১৯ আক্ৰান্তের সংখ্যা বেড়ে ৫৮, উত্তরপূর্বে সর্বোচ্চ অসম, দ্বিতীয় স্থানে ত্রিপুরা

গুয়াহাটি, ৩ জুন (হি.স.) : উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম রাজ্য নাগাল্যান্ডেও প্রতিদিন বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। নতুন আরও নয়জনের শরীরে করোনা পজিটিভের উপস্থিতি ধরা পড়েছে। এ নিয়ে নাগাল্যান্ডে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৮ হয়েছে। নতুন আক্রান্ত সকলেই চেন্নাই থেকে সংক্রমিত হয়ে এসেছেন বলে বুধবার রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্ৰী এস পাংগ্যু ফোম তাঁর টুইটার হ্যান্ডলে লিখে জেনিয়েছেন।

মন্ত্রী জানান, মঙ্গলবার চেন্নাই থেকে আগত ১১৫ জনের সোয়াব টেস্ট হয়। তাঁদের মধ্যে ৯ জনকে পজিটিভ রোগী বলে শনাক্ত করা হয়েছে। রাজ্যের মোট ৫৮ জন কোভিড হাসপাতাল চিকিৎসাধীন।

এদিকে স্বাস্থ্য দফতর সূত্রের খবরে প্রকাশ, নাগাল্যান্ড একজন করোনা আক্রান্তের মৃত্যু হয়নি বা কেউ এখনও সুস্থও হননি। আক্রান্তদের মধ্যে ৩৬ জন ডিমাপুর জেলা, ১৭ জন কোহিমা এবং ৫ জন তুয়েংসাং জেলার বাসিন্দা। অন্য আট জেলার কোনও রোগীর সন্ধান পাওয়া যায়নি, জানিয়েছে সূত্রটি।

প্রসঙ্গত, গোটা উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সর্বাধিক করোনা-আক্রান্তের সংখ্যা অসমে। অসমে এই খবর লেখা পর্যন্ত কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত হয়েছেন ১,৬৭২ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৩৭ জন এবং মৃত্যুবরণ করেছেন চারজন। সক্রিয় ১৩২৮ জন করোনা রোগী বিভিন্ন হাসপাতালের চিকিৎসাধীন।

অন্যদিকে করোনা-আক্রান্তের তলিকায় দ্বিতীয় ত্রিপুরায় ৫২০টি করোনা মামলার মধ্যে ১৭৩ জনকে সুস্থ বলে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। তৃতীয় স্থানাধিকারী মণিপুরে ৮৯ জনের মধ্যে ১৪ জন সুস্থ হয়েছেন। মেঘালয়ে ২৭টি পজিটিভ মামলা ধরা পড়েছে। তার মধ্যে একজনের মৃত্যুর পাশাপাশি ১২ জনকে হাসপাতাল থেকে ডিসচার্জ দেওয়া হয়েছে। মিজোরামে ১৩টি মামলা ধরা পড়েছে। এর মধ্যে একজন সুস্থ হয়েছেন। অরুণাচল প্রদেশে আক্রান্ত ২২ জনের মধ্যে ১ জনকে ছুটি দেওয়া হয়েছে। এছাড়া সিকিমে এখন পর্যন্ত ২ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top