News Flash

  • Home
  • Uncategorized
  • ডোকলামের মত আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে, দাবি রাজনাথের
Image

ডোকলামের মত আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে, দাবি রাজনাথের

নয়াদিল্লি, ৩ জুন (হি. স.):  লাদাখের গলবন উপত্যকা এবং প্যাংগং স্তর চারটি পয়েন্টে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে ভারত ও চিন সেনা। যদিও নতুন করে উত্তেজনা ছড়ানোর কোন খবর এখনো নেই. তবুও পরিস্থিতির উপর সতর্ক নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ৬ জুন দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ কর্তাদের মধ্যে হওয়া আলাপচারিতায় এই সমস্যার সমাধান হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি। 

বুধবার প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, সেনাবাহিনীর শীর্ষ আধিকারিক স্তরে দুই দেশের মধ্যে হওয়া বৈঠকে এখনো পর্যন্ত কোনও সমাধান সূত্র পাওয়া যায়নি। ফলে এর পাশাপাশি ভারত ও চিনের মধ্যে কূটনৈতিক স্তরে আলোচনা হচ্ছে। লেহতে অবস্থিত সেনাবাহিনীর ১৪ নম্বর কোরের হরিন্দ্র সিং নেতৃত্বের ভারতীয় প্রতিনিধি দল চীনের সাথে কথা বলবে। চিনা কর্নেল, জেনারেল এবং ব্রিগেডিয়ারদের এই সমস্যার সমাধান করার জন্য চাপ দেওয়া হচ্ছে ভারতের তরফ থেকে। যাতে করে দু ‘ দেশের মধ্যে তৈরি হওয়ায় উত্তেজনা দ্রুত প্রশমন হয়ে যায়।

উল্লেখ করা যেতে পারে গতকাল, মঙ্গলবার দুই দেশের সেনা বৈঠকে বসে ছিল। কিন্তু সেখান থেকে কোন নিষ্পত্তি বেরোয়নি।প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, এর আগে ডোকালাম সমস্যার সমাধানও আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা হয়েছিল।কূটনৈতিক স্তরে তার নিষ্পত্তি হয়েছিল।পূর্ব লাদাকের ওই এলাকায় বিপুল পরিমাণে চিনা সেনাবাহিনী মোতায়েন রয়েছে।পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায় সেজন্য তৈরি ভারত।প্রতিরক্ষামন্ত্রী আশা প্রকাশ করেছেন ৬ জুন এই সমস্যার সমাধান হবে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top