News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : বেকার বাড়বে রাজ্যে, দিশার সন্ধানে আছে সরকার, জানালেন উপমুখ্যমন্ত্রী
Image

করোনা : বেকার বাড়বে রাজ্যে, দিশার সন্ধানে আছে সরকার, জানালেন উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ করোনা-র প্রকোপে বহিঃরাজ্য থেকে প্রচুর মানুষ ত্রিপুরায় ফিরছেন৷ তাঁদের মধ্যে অনেকেই চাকরি গৃহরাজ্যে চলে আসছেন৷ ফলে ত্রিপুরায় তাঁদের বেকারত্ব কীভাবে ঘুচবে, সেই দিশায় ইতিমধ্যে ত্রিপুরা সরকার তথ্য সংগ্রহ শুরু করে দিয়েছে৷


ত্রিপুরার অর্থ দফতরের দায়িত্বপ্রাপ্ত উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা দাবি করেন, করোনা মোকাবিলার সাথে ত্রিপুরায় ফেরতদের কর্মসংস্থানও কঠিন চ্যালেঞ্জ৷ তবে ত্রিপুরা সরকার তাঁদের স্বনির্ভরতার প্রশ্ণে চিন্তাভাবনা শুরু করেছে৷ করোনা-র প্রকোপে সারা দেশেই মানুষ কাজকর্ম ছেড়ে বাড়ি ফিরে যাচ্ছেন৷ কোথাও কর্মচ্যুতি ঘটছে৷ কোথাও চাকরি ছেড়ে মানুষ বাড়ি চলে যাচ্ছেন৷ তাঁরা পুনরায় চাকরি পাবেন কিনা সেই অনিশ্চয়তা রয়েই যাচ্ছে৷ ত্রিপুরা থেকেও প্রচুর শ্রমিক বাড়ি ফিরে গেছেন৷ তেমনি, দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু থেকে প্রচুর মানুষ বাড়ি ফিরে আসছেন৷ সরকারি তথ্য অনুযায়ী, ট্রেনে ১৫,৮৮২ জন এবং সড়কপথে ৭৬৩৩ জন ত্রিপুরায় ফিরেছেন৷ আরও অনেকেই ফেরার অপেক্ষায় রয়েছেন৷


উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন, করোনা-কে কঠোরভাবে মোকাবিলার সাথে মানুষের জন্য মানবিক দিক দিয়েও বিবেচনা করতে হবে৷ তাঁর কথায়, ত্রিপুরায় বহিঃরাজ্য থেকে চাকরি ছেড়ে যাঁরা ফিরছেন তাঁদের তথ্য সংগ্রহ করা হচ্ছে৷ তাঁরা ফিরে যাবেন, না-ত্রিপুরায় স্থায়ীভাবে থাকবেন সেই তথ্যও সংগ্রহ করা হবে৷ তার ভিত্তিতে পর্যালোচনা করে তাঁদের কর্মসংস্থান সুনিশ্চিত করা হবে৷ তাঁর দাবি, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে সুযোগ সৃষ্টি করার চিন্তাভাবনা চলছে৷ কারণ পরিস্থিতি পর্যালোচনা করে তাঁদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top