News Flash

  • Home
  • Uncategorized
  • দর্শক সমাগমেই শুরু হোক ইতালিয়ান ফুটবল লিগ, চান আয়োজকরা
Image

দর্শক সমাগমেই শুরু হোক ইতালিয়ান ফুটবল লিগ, চান আয়োজকরা

রোম, ২ জুন (হি. স.) : করোনা যুদ্ধের মধ্যেই দর্শক সমাগমে শুরু হতে চলেছে ইতালিয়ান ফুটবল লিগ । অন্তত এমনটাই চান আয়োজকরা । আগামী মাসে শুরু হতে চলা ইতালিয়ান ফুটবল লিগে গ্যালারিতে অল্প সংখ্যক দর্শক সমাগমের অনুমতি দেওয়া হতে পারে। সমর্থকদের ছাড়া খেলতে নামা খেলোয়াড়দের কাছে কখনই উৎসাহজনক নয়। সেকথা মাথায় রেখেই ইতালিয়ান ফুটবল সংস্থা সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে সব রকম সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করে অল্প সংখ্যক দর্শকদের মাঠে ঢোকার অনুমতি দেওয়ায় বিষয়ে। এপ্রসঙ্গে ফেডারেশন সভাপতি গ্যাব্রিয়েল গ্রাবিন্দা বলেন, ‘এই বিষয়টা (দর্শক সমাগম) আমি মন থেকে চাইছি। এটা মেনে নেওয়া কঠিন যে, ৬০ হাজার মানুষকে একসঙ্গে বসে খেলা দেখার ব্যবস্থা করতে পারে যে স্টেডিয়াম, সেখানে সতর্ক হয়ে অল্প কিছু মানুষকেও খেলা দেখানোর ব্যবস্থা করা যাবে না।’ উল্লেখ্য, লকডাউনের পর শুরু হওয়া প্রথম সারির বড় টুর্নামেন্ট হল বুন্দেশলিগা । তবে সংক্রমণের আশঙ্কায় তা শুরু হয়েছে ফাঁকা গ্যালারিতে ম্যাচ আয়োজিত হচ্ছে। আপাতত রুদ্ধদ্বার স্টেডিয়ামেই প্রিমিয়র লিগ, সিরি-এ’র মতো বাকি টুর্নামেন্টগুলি শুরু হওয়ার কথা । তবে ইতালিয়ান ফুটবল লিগে আগামী মাসেই গ্যালারিতে অল্প সংখ্যক দর্শক সমাগমের অনুমতি দেওয়া হতে পারে। সুতরাং, সব ঠিকঠাক থাকলে আবার মাঠে গিয়ে রোনাল্ডোদের খেলা দেখতে পারবেন ইতালিয়ান ফুটবল সমর্থকরা। ইতালিয়ান ফেডারেশনের পরিকল্পনা যদি সফল হয়, তবে বাকি টুর্নামেন্টগুলিতেও সেই নীতি অনুসরণ করা হতে পারে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top