News Flash

  • Home
  • Uncategorized
  • কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসবেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী
Image

কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসবেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ মে (হি. স.):  দেশের ৪৫ হাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাংক। ওয়েবনিয়ারের মাধ্যমে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। ২৮ মে, বৃহস্পতিবার তিনটে নাগাদ এই বৈঠক হবে। উল্লেখ করা যেতে পারে, লকডাউন পরিস্থিতিতে দেশের শিক্ষা ব্যবস্থা যাতে সচল থাকে সেই জন্য এর আগে বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্রী, পড়ুয়া এবং অভিবাবকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি।  

মঙ্গলবার এক ভিডিওবার্তায় রমেশ পোখরিয়াল নিশাংক জানিয়েছেন, ন্যাশনাল অ্যাসেসমেন্ট এন্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিলের (এনএএসি) দ্বারা আয়োজিত ওয়েবনিয়ারে দেশের ৪৫ হাজার কলেজের সঙ্গে বৈঠকে বসব। এতে সকলের সহযোগিতা একান্ত ভাবে কাম্য। করোনা পরিস্থিতিতে যে সংকট তৈরি হয়েছে।তাকে সুযোগে পরিণত করতে হবে। শিক্ষা জগতের ৩৩ কোটি পড়ুয়াদের অনলাইনের মাধ্যমে পাঠ্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া একান্ত ভাবে জরুরী। এমন পরিস্থিতি যে তৈরি হবে, তা আমরা আগে জানতাম না  এখন কঠোরভাবে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে।অনলাইনের মাধ্যমে লেখা পড়ার কাজ চালাচ্ছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। এতে শিক্ষকেরাও সহযোগিতা করছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top