News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা চিকিৎসা নিয়ে ফেসবুকে অপপ্রচার, থানায় এফআইআর চিকিৎসক সংগঠনের
Image

করোনা চিকিৎসা নিয়ে ফেসবুকে অপপ্রচার, থানায় এফআইআর চিকিৎসক সংগঠনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ ত্রিপুরায় কোভিড-১৯ রোগীদের চিকিৎসা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানোর অভিযোগ এনে থানায় এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করেছে চিকিৎসকদের সংগঠন৷ বিএসএফ-এর জওয়ানরা ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন, অথচ তাঁদের করোনা আক্রান্ত বলে ঘোষণা করেছে ত্রিপুরা সরকার, ফেসবুক-এ জনৈক দয়াল হরি দেবনাথের প্রোফাইল থেকে এমনই প্রচার করা হয়েছে৷ এই অপপ্রচারের বিরুদ্ধে চিকিৎসক সংগঠন পশ্চিম আগরতলা থানায় এজাহার দাখিল করেছে৷


এ-বিষয়ে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন-এর সম্পাদক ডাঃ রাজেশ চৌধুরী বলেন, ত্রিপুরায় করোনা মোকাবিলায় সামনের সারির যোদ্ধারা দিন-রাত পরিশ্রম করে চলেছেন৷ অথচ চিকিৎসকদের সমাজের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য এবং মনোবল ভাঙার চেষ্টা চলছে৷ তিনি বলেন, ফেসবুক-এ দয়াল হরি দেবনাথের প্রোফাইল থেকে বিএসএফ জওয়ানরা করোনা নয়, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন বলে প্রচার করা হয়েছে৷ তাঁর দাবি, করোনা মোকাবিলায় চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন৷ সমস্ত স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্তদের সেবায় নিয়োজিত৷ তাঁদের সুস্থ করে তুলছেন৷ অথচ, সমাজদ্রোহীরা চাইছে, করোনা-র বিরুদ্ধে যুদ্ধে চিকিৎসকদের মনোবল ভেঙে যাক৷ তাই, সমাজের চোখে তাঁদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা হচ্ছে৷ তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় এ ধরণের অপপ্রচারে আমরা সামাজিকভাবে হেনস্তার শিকার হয়েছি৷ তাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি৷


তিনি জানান, দয়াল হরি দেবনাথের বিরুদ্ধে থানায় এজাহার করা হয়েছে৷ কারণ, এ ধরনের অপপ্রচারে ত্রিপুরার মানুষ বিভ্রান্ত হয়েছেন৷ চিকিৎসকদের প্রতি আস্থা হারানোর উপক্রম এসেছে৷ পুলিশ তাকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে বলে আমরা আশাবাদী, বলেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top