News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিদিন তিন লক্ষ মাস্ক ও পিপিই কিট তৈরি হচ্ছে ভারতে
Image

প্রতিদিন তিন লক্ষ মাস্ক ও পিপিই কিট তৈরি হচ্ছে ভারতে

নয়াদিল্লি, ২৫ মে (হি. স.):  ভারতে প্রতিদিন এখন তিন লক্ষ পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট কিট (পিপিই) এবং এন ৯৫ মাস্কের উৎপাদন হচ্ছে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে এখনো পর্যন্ত ১১১.০৮ লাখ এন ৯৫ এবং ৭৪.৪৮ পিপিই কিট দেওয়া হয়েছে।

এর গুণগত মান বজায় রাখার জন্য প্রশাসনের তরফ থেকে গুরুত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণমন্ত্রী তরফ থেকে জানানো হয়েছে, পিপিই কিট এবং মাস্কের ক্রয় এইচএলএল লাইফ কেয়ার লিমিটেড নামক এজেন্সির মাধ্যমে হয়। কেনার আগে এর গুণগত মান যাচাই করে বস্ত্র মন্ত্রকের অনুমোদনপ্রাপ্ত আটটি পরীক্ষাগার। স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ মন্ত্রকের নির্ধারিত মানদণ্ডে পাশ হওয়ার পরেই কেনা হয় এই সকল জিনিসকে। ভেজাল পণ্য বেরোলেই সংশ্লিষ্ট কোম্পানিকে অযোগ্য বলে ঘোষণা করা হচ্ছে।

উল্লেখ করা যেতে পারে, করোনা প্রতিরোধে যেসকল ফ্রন্টলাইন ওয়ারিয়র রয়েছে যেমন চিকিৎসক, নার্স, ও স্বাস্থ্যকর্মী তাদের জন্য একান্ত আবশ্যক এই সকল সরঞ্জাম।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top