News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : প্রধানমন্ত্রীর ঘোষিত বিশেষ প্যাকেজে ৪,৮০২.৮৮ কোটি টাকা পাওয়ার সম্ভাবনা রাজ্যের, জানালেন মুখ্যমন্ত্রী
Image

করোনা : প্রধানমন্ত্রীর ঘোষিত বিশেষ প্যাকেজে ৪,৮০২.৮৮ কোটি টাকা পাওয়ার সম্ভাবনা রাজ্যের, জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ করোনা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় উদারহস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তাতে ত্রিপুরার প্রাপ্তি সবিস্তারে বোঝালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, সকল স্তরের জন্যই ভেবেছেন প্রধানমন্ত্রী৷ গ্রাম, গরিব, কৃষক, শ্রমিক, সকল অংশের মানুষ উপকৃত হবেন এতে৷ ঋণ নিয়ে যুব সম্প্রদায় স্বনির্ভর হতে পারবেন৷


মুখ্যমন্ত্রীর দাবি, ত্রিপুরা ৪,৮০২ কোটি ৮৮ লক্ষ টাকা সহায়তা পাবে বলে অনুমান করা হচ্ছে৷ করোনা-র প্রকোপে দেশের অর্থনৈতিক ব্যবস্থায় মারাত্মক প্রভাব পড়েছে৷ স্বাভাবিকভাবেই অর্থনীতির প্রাণ ফেরানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ সেই দিশায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০ লক্ষ কোটি টাকার বিশেষ প্যাকেজের ঘোষণা করেছেন৷ অবশ্য এই ঘোষণায় আশ্বস্ত হতে পারছেন না অনেকেই৷ বাস্তবে এই প্যাকেজের প্রতিফলন কীভাবে হবে বলে বিরোধীরা, এমন-কি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীও প্রশ্ণ তুলেছেন৷ তারই জবাব দিতে এগিয়ে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


শুক্রবার বিপ্লব কুমার দেব, বিদ্রূপ করে বলেন, কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশ্ণ তুলেছেন প্রধানমন্ত্রীর ঘোষণা থেকে তাঁরা কিছুই পাননি৷ কিন্তু ত্রিপুরা ৪,৮০২ কোটি ৮৮ লক্ষ টাকা পাবে বলে অনুমান করা হচ্ছে৷ তাঁর দাবি, বিভিন্ন স্কিমের অধীনে ওই অর্থ আমাদের কাছে পৌঁছোবে৷ এ-ক্ষেত্রে কিছু অর্থ সরাসরি রাজ্য সরকারের কোষাগারে ঢুকবে৷ বাকি সরাসরি সুবিধাভোগীর কাছে যাবে৷ ফলে, সমস্ত স্কিম সম্পর্কে সঠিকভাবে অবগত না হলে, কেন্দ্রের সহায়তার সত্যিকারের উপকার মিলবে না৷ মুখ্যমন্ত্রী জানান, ইপিএফ, রেগা, কৃষি, প্রাণী কল্যাণ, মৎস্য, জৈব চাষ, মৌমাছি পালন, শিল্প পরিকাঠামো উন্নয়ন, খাদ্য সামগ্রী উৎপাদন ক্ষেত্রে সহায়তা প্রদান করবে কেন্দ্রীয় সরকার৷


শুধু তা-ই নয়, লঘু, ক্ষুদ্র এবং মধ্যম শিল্পে বিনা শর্তে ঋণ প্রদান এবং রাজ্যের ঋণ নেওয়ার পরিধি বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার৷ তাঁর দাবি, আগামী দিনে ত্রিপুরা কেন্দ্রের সহায়তার সুযোগ নিয়ে উপকৃত হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top