News Flash

  • Home
  • Uncategorized
  • আমফানের পরিস্থিতি খতিয়ে দেখতে কাল রাজ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আকাশ পথে পরিদর্শন প্রধানমন্ত্রীর
Image

আমফানের পরিস্থিতি খতিয়ে দেখতে কাল রাজ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আকাশ পথে পরিদর্শন প্রধানমন্ত্রীর

কলকাতা,২১ মে ( হি স): আমফান-র প্রভাব সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিপূর্বে তিনি আশ্বাস দিয়েছিলেন, পশ্চিমবঙ্গ-কে সমস্তভাবে সহায়তা করবেন। তারই ফলশ্রুতি-তে আগামীকাল রাজ্যে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে সাথে নিয়ে আকাশপথে ক্ষয়ক্ষতির পর্যবেক্ষন করবেন তিনি।

প্রসঙ্গত, আমফানের দাপটে লন্ডভন্ড কলকাতা। ঘূর্ণিঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ বহু জায়গা। ঘূর্ণিঝড়ের দাপটে ভেঙে পরেছে গাছ, বিদ্যুতের খুঁটি। তাই, আমফানের পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষতিগ্রস্থ এলাকা আকাশ পথে মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিদর্শন করবেন তিনি।

সূত্রের খবর, আগামীকাল শুক্রবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দুর্গত এলাকায় যাবেন প্রধানমন্ত্রী। আকাশপথে ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন তিনি । বসিরহাটে একত্রে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর প্রশাসনিক বৈঠক হবে বলে খবর ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top