News Flash

  • Home
  • Uncategorized
  • পুরনিগম এলাকায় মিটার অটো, ভাড়ার বিন্যাস দুই স্তরে, মন্ত্রিসভায় অনুমোদন
Image

পুরনিগম এলাকায় মিটার অটো, ভাড়ার বিন্যাস দুই স্তরে, মন্ত্রিসভায় অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷পুরনিগম এলাকায় সমস্ত অটোতে বসবে মিটার৷ দুই স্তরে ভাড়ার বিন্যাসে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ ফলে, শীঘ্রই মিটার অটো সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হবে৷ আজ বুধবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এ-কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷


তিনি বলেন, ২০১৮ সালের ৫ জুলাই এবং ২০১৯ সালের ২০ জুন ত্রিপুরা মন্ত্রিসভা পুরনিগম এলাকায় মিটার অটো চালু সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল৷ তাতে ভাড়ার তিনটি স্তর বিন্যাস করা হয়েছিল৷ কিন্তু লিগাল মেটোরোলজি দফতর ভাড়ার বিন্যাসে তিনটি স্তরে আপত্তি জানায়৷ তাঁদের পরামর্শ মিটার অটোয় ভাড়ার স্তর হতে হবে দুটি৷ তার বেশি রাখা যাবে না৷ সে-মোতাবেক আজ মন্ত্রিসভা মিটার অটো চালু এবং ভাড়ায় দুটি স্তরের অনুমোদন দিয়েছে, বলেন শিক্ষামন্ত্রী৷ তাঁর কথায়, অটোয় উঠলে ৪.২ কিমি পর্যন্ত যাত্রীকে ভাড়া গুনতে হবে ৩০ টাকা৷ এর পর প্রতি এক কিমি-এ ভাড়া দিতে হবে অতিরিক্ত ৭.২০ টাকা করে৷ তিনি বলেন, একটি অটোয় সবর্োচ্চ তিন যাত্রী একত্রে যেতে পারবেন৷ তারা ওই অটো ভাড়া নেবেন৷ সে-ক্ষেত্রে অটোর নির্দিষ্ট কোনও রুট থাকবে না৷


শিক্ষামন্ত্রী জানান, অটোর মিটার ক্রয়ে ২০১৯ সালের ২০ জুলাই দরপত্র আহ্বান করা হয়েছিল৷ চারটি সংস্থা দরপত্র জমা দিয়েছিল৷ খুব শীঘ্রই মিটার অটো সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হবে, জানান তিনি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top