News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে করোনা আক্রান্ত আরও সতের জন সুস্থ
Image

রাজ্যে করোনা আক্রান্ত আরও সতের জন সুস্থ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ ত্রিপুরায় আরও ১৭ জন করোনা-আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন৷ তাঁদেরকে ছুটি দেওয়া হয়েছে৷ তাঁরা এখন প্রাতিষ্ঠানিক একান্তবাসে থাকবেন৷


এ-বিষয়ে স্বাস্থ্য আধিকারিক বলেন, আজ (বুধবার) ভগৎ সিং যুব আবাস থেকে ১৬ জন করোনা আক্রান্তকে ছুটি দেওয়া হয়েছে৷ তাঁরা ১০ দিন চিকিৎসাধীন ছিলেন৷ এখন তাঁরা সম্পূর্ণ সুস্থ, তাই তাঁদের ছুটি দেওয়া হয়েছে৷ তিনি বলেন, ভগৎ সিং যুব আবাস থেকে যাঁদের ছুটি দেওয়া হয়েছে তাঁরা সকলেই বিএসএফ ৮৬ ব্যাটালিয়নের জওয়ান ও তাঁদের পরিবারের সদস্য৷ তাঁর কথায়, সুস্থ হয়ে ওঠা করোনা রোগীদের সর্ব কনিষ্ঠের বয়স ৩ বছর এবং সবচেয়ে বেশি ৪৯ বছর বয়সি৷


ওই আধিকারিকের কথায়, এখন তাঁরা সাতদিন বিএসএফ-এর তত্ত্বাবধানে প্রাতিষ্ঠানিক একান্তবাসে থাকবেন৷ তিনি আরও জানান, জিবি হাসপাতাল থেকেও আজ একজন করোনা আক্রান্তকে ছুটি দেওয়া হয়েছে৷ সবমিলিয়ে আজ ১৭ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়ে ছুটি পেয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top