News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়া সীমান্তে মানব চোরাচালানকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড, আহত এক
Image

বিলোনীয়া সীমান্তে মানব চোরাচালানকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড, আহত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার আন্তর্জাতিক সীমান্ত বাংলাদেশী অনুপ্রবেশকারীদের দালালদের দ্বারা আক্রান্ত হয়েছেন এক ব্যক্তি৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আক্রান্ত আহত ব্যক্তির নাম কাজী আবদুল কালাম৷ এ ব্যাপারে ৫ ভারতীয় দালালের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে৷


অভিযুক্তরা হল রহিম মিয়া, বাবুল মিয়া, ইনুস মিয়া, আনোয়ারা বেগম এবং কুলসুম আখতার৷ ঘটনাকে কেন্দ্র করে বিলোনিয়ার আমজাদ নগরে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷
ঘটনার বিবরণে জানা যায় বিলোনিয়ার ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে প্রতিদিনই বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ ঘটাচ্ছে এক শ্রেণীর দালাল৷ মোটা অঙ্কের টাকার বিনিময়ে বাংলাদেশিদের এরাজ্যে এনে বসবাস করার সুযোগ করে দিচ্ছেন তারা৷ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এ করোনা ভাইরাস সংক্রমণ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে৷ উদ্ভূত পরিস্থিতিতে ত্রিপুরা সরকার ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের নজরদারি বৃদ্ধি এবং অনুপ্রবেশ বন্ধে স্থানীয় নাগরিকদের সাহায্য চেয়েছে সরকার৷ সরকারি নির্দেশ ও আহবানকে সাড়া না দিয়ে দালালরা প্রতিদিন বাংলাদেশী নাগরিকদের রাজ্যে প্রবেশের সুযোগ করে দিচ্ছে৷ দালালদের এই ধরণের কু কর্ম মেনে নিতে পারছিলেন না বিলোনিয়ার আমজাদ নগর সীমান্ত এলাকার বাসিন্দারা৷ কাজী আবদুল কালাম বিষয়টি ফোন করে বিলোনিয়া থানার পুলিশকে জানিয়েছিলেন৷


তাতে ক্ষুব্ধ হয়ে দালালরা আমজাদ নগরের কাজী আবদুল কালামের পরিবারের উপর সঙ্ঘবদ্ধ হামলা চালায়৷ হামলায় গৃহকর্তা কাজী আবদুল কালাম গুরুতরভাবে আহত হন এবং এক শিশুকে আসছে মেরে ফেলার চেষ্টা করে৷ সীমান্ত এলাকায় বসবাসকারী কাজী আবদুল কালামের ওপর প্রাণঘাতী হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ বিলোনিয়া থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ অভিযুক্তদের এখনও পর্যন্ত গ্রেপ্তারের সংবাদ নেই৷
উল্লেখ্য শুধুমাত্র আমজাদ নগর সীমান্ত দিয়ে নয়, সোনামুড়া সহ রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে সরকারি নির্দেশ অমান্য করে বাংলাদেশী অনুপ্রবেশ প্রতিনিয়ত ঘটে চলেছে৷ দালাল চক্র এই সব এলাকায় সক্রিয় রয়েছে৷ স্থানীয় জনগণ প্রতিবাদ জানালে তাদের উপর হামলা ঘটনা সংগঠিত হচ্ছে৷ বিলোনিয়ার আমজাদ নগর সীমান্তের ঘটনা তারই প্রমাণ বহন করে চলেছে৷করুণা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতেও যদি বাংলাদেশী অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করা না যায় তাহলে পরিণতি আরো ভয়ঙ্কর আকার ধারণ করার আশঙ্কা রয়েছে৷
এইসব অনুপ্রবেশের ক্ষেত্রে বিএসএফের সঙ্গে দালালদের যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ উঠেছে৷ বিএসএফ জওয়ানরা ব্যাপক সংখ্যায় করুনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এ থেকে কোনো ধরনের শিক্ষা নিচ্ছে না বলে জানের জনগণের অভিযোগ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top