News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশের পর এবার দিল্লি, বাস চালানোর অনুমতি চাইল কংগ্রেস
Image

উত্তরপ্রদেশের পর এবার দিল্লি, বাস চালানোর অনুমতি চাইল কংগ্রেস

নয়াদিল্লি, ১৯ মে (হি. স.):  পরিযায়ী শ্রমিকদের দিল্লি থেকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য ৩০০ টি বাস চালানোর অনুমতি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে চাইল কংগ্রেস। মঙ্গলবার এ খবর জানিয়েছেন দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতি অনিল চৌধুরী। বাসের যাবতীয় খরচ দিল্লি প্রদেশ কংগ্রেস বহন করবে বলে জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে লেখা চিঠিতে অনিল চৌধুরী জানিয়েছেন, লকডাউনের জেরে দিল্লিতে আটকে পড়া কয়েক হাজার পরিযায়ী শ্রমিক পায়ে হেঁটে দুঃসহ যন্ত্রণা অনুভব করে নিজ রাজ্যে ফিরে চলেছে। ফলে দুর্ঘটনার জেরে অনেকের মৃত্যু হয়েছে। কয়েকটি স্কুল সহ অন্যান্য প্রতিষ্ঠান থেকে ৩০০ টি বাস জোগাড় করেছে কংগ্রেস। দিল্লির সীমান্ত থেকে এই সকল শ্রমিকদের উদ্ধার করে তাদের নিজের রাজ্যে ফিরিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করা হয়েছে।

চিঠিতে আরও দাবি করা হয়েছে যে শ্রমিকেরা রাষ্ট্র গঠনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সেই কারণে এই দুরহ পরিস্থিতিতে যাতে তারা পিছিয়ে না পড়ে সে জন্য এগিয়ে এসেছে কংগ্রেস।
উল্লেখ করা যেতে পারে, একই দাবি উত্তরপ্রদেশ সরকারের কাছে করেছিল শতাব্দীপ্রাচীন এই দলটি। বিষয়টি নিয়ে উত্তর প্রদেশ সরকার রাজি হলেও রাজনৈতিক চাপানউতোর অব্যাহত থাকে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top