News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে একদিনে শনাক্ত ৩৯ জন কোভিড-১৯ পজিটিভ রোগী, আক্ৰান্তের সংখ্যা বেড়ে ১৫৪
Image

অসমে একদিনে শনাক্ত ৩৯ জন কোভিড-১৯ পজিটিভ রোগী, আক্ৰান্তের সংখ্যা বেড়ে ১৫৪

গুয়হাটি, ১৯ মে (হি. স.) : রাজ্যে মঙ্গলবার একদিনে এখন পর্যন্ত ৩৯ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। আজ রাত ৭:৪৫ মিনিটে সর্বশেষ টুইট আপডেটে এই দুঃসংবাদ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। এবার নতুন আরও ১৩ জনের শরীরে ধরা পড়েছে এই মারণ ভাইরাসের উপস্থিতি। পজিটিভ সব রোগী সরুসজাই কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন। তাঁদের গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মহেন্দ্রমোহন চৌধুরী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গুয়াহাটির যে তিনজনের শরীরে এই ভাইরাস ধরা পড়েছে তাঁদের দুজন গতকাল প্রয়াত ক্যানসার আক্রান্ত গোপীন্দ্ৰচন্দ্র মালাকারের স্ত্রী ও মেয়ে। রাজ্যে আজ এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্ৰান্ত ১০৭ জন চিকিৎসাধীন। এছাড়া সুস্থ বলে বিভিন্ন হাসপাতাল থেকে ইতিমধ্যে ছুটি দেওয়া হয়েছে ৪১ জনকে৷ চারজনের মৃত্যু হয়েছে এবং দুজন অভিবাসী।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top