News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউন ৪.০ রাজ্য সরকারের বিভিন্ন সিদ্ধান্ত
Image

লকডাউন ৪.০ রাজ্য সরকারের বিভিন্ন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ ভারত সরকার লকডাউন ৩১ মে পর্যন্ত বাড়িয়েছে৷ সেই মোতাবেক ত্রিপুরা সরকারও কেন্দ্রের পদাঙ্ক অনুসরণ করেই বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে৷


প্রসঙ্গত, কোভিড-১৯ মোকাবিলায় ন্যাশনাল এগজি- কিউটিভ কমিটি (এনইসি) লকডাউন পালনের জন্য ১৭ মে এক নির্দেশিকা জারি করেছে এবং রাজ্য সরকারকে নির্দেশিকার ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ‘রেড’, ‘অরেঞ্জ’ এবং ‘গ্রিন’ জোন চিহিণত করার নির্দেশ দিয়েছে৷ তেমনি ৩ নম্বর অনুচ্ছেদ অনুসারে আন্তঃরাজ্য ও রাজ্যের অভ্যন্তরে যাত্রীবাহী যানবাহন এবং বাসের চলাচল সম্পর্কে সিদ্ধান্ত নিতে বলেছে৷


তাই ত্রিপুরা সরকার দুযর্োগ মোকাবিলা আইন ২০০৫ অনুযায়ী এ-ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে এক আদেশ জারি করেছে৷ ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছে জেলাশাসক ও সমাহর্তা দ্বারা চিহিণত করোনা ঝুঁকিপূর্ণ এলাকাকে ‘রেড জোন’ হিসেবে গণ্য করা হবে৷ পাশাপাশি, জেলাশাসক দ্বারা চিহ্ণিত করোনা ঝুঁকিপূর্ণ এলাকার চারপাশের এলাকা ‘অরেঞ্জ জোন’ বলে গণ্য করা হবে৷ এছাড়া, ওই দুই এলাকার বাইরের সমস্ত এলাকা ‘গ্রিন জোন’ বলে গণ্য হবে৷


ত্রিপুরা সরকার আরও সিদ্ধান্ত নিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ১৭ মে জারি করা নির্দেশিকার ২ নম্বর অনুচ্ছেদে উল্লিখিত নিষেধাজ্ঞা ছাড়া ‘অরেঞ্জ’ ও ‘গ্রিন জোন’-এ অন্য কোনও বিধিনিষেধ থাকবে না৷ পাশাপাশি, রাজ্যের ভিতরে যাত্রীবাহী যান চলাচলে কোথাও কোনও নিষেধাজ্ঞা লাগু হবে না৷ শুধু তা-ই নয়, আন্তঃরাজ্য যাতায়াতের ক্ষেত্রে আটকে পড়া মানুষের জন্য, চিকিৎসার কারণে, বাণিজ্যিক বা অন্য কোনও জরুরি প্রয়োজনে জেলাশাসকের অনুমতিক্রমে যাত্রীবাহী গাড়ি বা বাস চলাচল করতে পারবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top