News Flash

  • Home
  • Uncategorized
  • নন্দননগরে বাজার বসানো নিয়ে ধুন্ধুমার, সড়ক অবরোধ, উত্তেজনা প্রশমনে পুলিশের লাঠিচার্জ
Image

নন্দননগরে বাজার বসানো নিয়ে ধুন্ধুমার, সড়ক অবরোধ, উত্তেজনা প্রশমনে পুলিশের লাঠিচার্জ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ রাজধানী সংলগ্ণ নন্দন নগর এলাকায় প্রত্যহিক বাজার বসা নিয়ে জটিলতাকে কেন্দ্র করে রবিবার সকালে চাঞ্চল্য ছড়ায় এলাকায়৷ চলে পথ অবরোধ৷ এর জেরে নন্দন নগর সড়ক দিয়ে যান চলাচল ব্যহত হয়৷ রাস্তার দুধারে আটকে পড়ে বহু যান বাহন৷ পরিস্থিতি জটিল হলে ঘটনা স্থলে পৌছায় এন সি সি থানার এস ডি পি ও এবং সদরের অতিরিক্ত মহকুমা শাসক৷ দফায় দফায় কথা বলে বিক্ষোভকারী দুই পক্ষ্যের সঙ্গে৷ কিন্তু প্রত্যেকেই তাদের নিজেদের দাবিতে অনড় থাকে৷


পরে পুলিশ বাধ্য হয়ে বল প্রয়োগ করে অবরোধ কারীদের সরিয়ে দেয়৷ কিন্তু এই অবরোধে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় সরকারী পদস্থ কিছু আধিকারিকদের৷ তারা নিজেদের সাধারণ মানুষ বলে দাবি করলেও তাদের পদ মর্যাদায় এই ভূমিকা নিয়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ লক ডাউনের জেরে ১৪৪ ধারা বলবৎ রয়েছে৷ তার পরেও অবরোধকে ঘিরে প্রচুর মানুষের সমাগম ঘটে৷ সেই পরিস্থিতিতে সরকারী পদস্থ আধিকারিক সহ কর্মীদের পাল্টা বিক্ষোভে সামিল হওয়ার বিষয়টি যথেষ্ট রকম ভাবে প্রশ্ণ তৈরি করেছে৷ সদরের অতিরিক্ত মহকুমা শাসক বিনয় ভূষণ দাস জানান নন্দন নগর একটি বেসরকারি সুকলের পাশে সড়কের ধারে অস্থায়ী বাজার বসাকে কেন্দ্র করে এই ঘটনা৷


তবে আইন সকলের জন্য সমান৷ বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি৷ অন্যদিকে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের বক্তব্য রাস্তার ধারে বাজার নিয়ে বসতে তাদের সুকলের একজন নিষেধ করেন৷ এই নিয়ে রবিবার ব্যবসায়ীরা ব্যবস্থা বন্ধ রাখতে বলে সিদ্ধান্ত নেওয়া হয়৷ কিন্তু সকল ব্যবসায়ীদের কাছে সেই আহ্বান জানানো হলেও একটা অংশ বাজার নিয়ে বসতে যায়৷ তাদের কাছে অনুরোধ জানানো হয় এদিন ব্যবস্থা না করার জন্য৷ এই নিয়ে ঝামেলা তৈরি হয়৷ সুকল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ক্রমে বিষয়টির সমাধানে দাবি জানায় তারা৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top