News Flash

  • Home
  • Uncategorized
  • লেনদেন নিয়ে বিবাদের জেরে ব্যবসায়ীদের মধ্যে দফাওয়ারি সংঘর্ষ ক্যাম্পেরবাজারে
Image

লেনদেন নিয়ে বিবাদের জেরে ব্যবসায়ীদের মধ্যে দফাওয়ারি সংঘর্ষ ক্যাম্পেরবাজারে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ রাজধানী সংলগ্ণ ক্যাম্পের বাজারে ব্যবসায়ীদের মধ্যে মারধোরের ঘটনায় রবিবার সকালে চাঞ্চল্য ছড়ায়৷ বন্ধ হয়ে যায় বাজারে মাছ বিক্রি৷ রবিবারের বাজারে সবে মাত্র ক্রেতারা বাজার মুখী হতে শুরু করেছেন৷ ঠিক তখনই বাঁধে বিবাদ৷


অভিযোগ বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে এক ব্যবসায়ী অন্য ব্যবসায়ীর উপর চড়াও হয়৷ দফায় দফায় চলে এই মারধোর৷ বাজারে মাছ বিক্রেতা মুধুসুদন দাসের দোকানের মাছ ফেলে দেয় আক্রমণকারীরা৷ টাকা নিয়ে বিবাদের জেরে বাজারে চাঞ্চল্য ছড়ায়৷ মুহূর্তের মধ্যে খালি হয়ে যায় বাজার৷ বন্ধ হয়ে যায় সমস্ত দোকান৷ খবর পেয়ে ছুটে আসে বাজার কমিটির সদস্যরা৷ তারা বিষয়টি নিয়ে বৈঠকে বসার কথা জানিয়েছে৷ পরবর্তী সময়ে বৈঠক করে এই বিষয়ের মিমাংসা করা হবে বলে জানায়৷


একই সঙ্গে বাজার স্বাভাবিক রাখার আহ্বান জানায়৷ কিন্তু সাত সকালে এই ঘটনায় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়ায়৷ জে কারণে ছুটির দিনে বাজার খুলেই বন্ধ করে দিতে হয় এই ঘটনার জেরে৷ এদিকে আক্রান্ত ব্যবসায়ী মুধুসুদন দাস এডি নগর থানার দারস্থ হয়৷ খবর পেয়ে ঘটনা স্থলে আসে পুলিশ৷ এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে ৪ জনের বিরুদ্ধে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top