News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে করোনায় মৃত্যু বেড়ে ২,৮৭২ জন, আক্রান্ত ৯১ হাজার ছুঁইছুঁই : স্বাস্থ্য মন্ত্রক
Image

ভারতে করোনায় মৃত্যু বেড়ে ২,৮৭২ জন, আক্রান্ত ৯১ হাজার ছুঁইছুঁই : স্বাস্থ্য মন্ত্রক

নয়াদিল্লি, ১৭ মে (হি.স.): করোনাভাইরাসের প্রকোপ থেকে মুক্তি মিলছেই না। প্রতিদিনই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে কোভিড-১৯-এ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ২,৮৭২ এবং সংক্রমিত ৯০,৯২৭ জন। ইতিমধ্যেই ভারতে করোনাকে পরাজিত করে সুস্থ হয়েছেন ৩৪,১০৯ জন। বিগত ২৪ ঘন্টার মধ্যেই ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪,৯৮৭ জন এবং মৃত্যু হয়েছে ১২০ জনের, যা এখনও পর্যন্ত সবথেকে বেশি। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৯০,৯২৭ জন (সক্রিয় করোনা রোগী ৫৩,৯৪৬)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২,৮৭২। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৩৪,১০৯ জন।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ২,৮৭২ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৪৯ জনের মৃত্যু হয়েছে, অসমে দু’জনের, বিহারে ৭ জনের, চন্ডীগড়ে ৩ জন, দিল্লিতে ১২৯ জনের, গুজরাটে ৬২৫ জনের, হরিয়ানায় ১৩ জনের, হিমাচল প্রদেশে ৩ জনের, জম্মু-কাশ্মীরে ১২ জনের, ঝাড়খণ্ডে ৩ জনের, কর্ণাটকে ৩৬ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৪ জন, মধ্যপ্রদেশে ২৪৩ জন, মহারাষ্ট্রে ১১৩৫ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ৩ জনের, পুদুচেরি একজন, পঞ্জাবে ৩২ জন, রাজস্থানে ১২৬ জনের, তামিলনাড়ুতে ৭৪ জন, তেলেঙ্গানায় ৩৪ জন, উত্তরাখণ্ডে একজন, উত্তর প্রদেশে ১০৪ জন এবং পশ্চিমবঙ্গে ২৩২ জন প্রাণ হারিয়েছেন।


করোনা-প্রকোপে মহারাষ্ট্রের পরিস্থিতি এখনও সবচেয়ে শোচনীয়। মহারাষ্ট্রে রবিবার সকাল আটটা পর্যন্ত করোনা-আক্রান্তের সংখ্যা ৩০,৭০৬, দিল্লিতে ৯৩৩৩, তামিলনাড়ুতে ১০,৫৮৫, অন্ধ্রপ্রদেশে ২৩৫৫ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৩ জন ( প্রত্যেকেই সুস্থ) অরুণাচল প্রদেশে একজন, অসমে ৯২ জন, বিহারে ১১৭৯ জন, চন্ডীগড়ে ১৯১ জন, ছত্তিশগড়ে ৬৭ জন, দাদর নগর হাভেলিতে একজন, গোয়ায় ১৭ জন (সুস্থ ৭ জন), গুজরাটে ১০৯৮৮ জন, হরিয়ানায় ৮৮৭ জন, হিমাচল প্রদেশে ৭৮ জন, জম্মু-কাশ্মীরে ১১২১ জন, ঝাড়খণ্ডে ২১৭ জন, কেরলে ৫৮৭, কর্ণাটকে সংক্রমিত ১০৯২ জন, লাদাখে ৪৩ জন, মধ্যপ্রদেশে ৪৭৮৯ জন, মণিপুরে ৭ জন (দু’জন সুস্থ), মেঘালয় ১৩ জন, মিজোরামে একজন, ওডিশায় ৭৩৭ জন, পুদুচেরিতে ১৩ জন, পঞ্জাবে ১৯৪৬ জন, রাজস্থানে ৪৯৬০ জন, তেলেঙ্গানায় ১৫০৯ জন, ত্রিপুরায় ১৬৭ জন, উত্তরাখণ্ডে ৮৮ জন, উত্তর প্রদেশে ৪২৫৮ এবং পশ্চিমবঙ্গে ২৫৭৬ জন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top