News Flash

  • Home
  • Uncategorized
  • মাস্ক পরিধান না করলেই জরিমানা প্রশাসনের অভিযান অব্যাহত
Image

মাস্ক পরিধান না করলেই জরিমানা প্রশাসনের অভিযান অব্যাহত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় জনবহুল এলাকায় মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে৷ মাস্ক ছাড়া কাউকে ঘর থেকে বের না হতে প্রশাসনের তরফ থেকে নির্দেশ জারি করা হয়েছে.৷ প্রশাসনের এই নির্দেশ বেশিরভাগ মানুষ মান্য করলেও একাংশের মানুষের মধ্যে মাস্ক ব্যবহারে অনিহাপরিলক্ষিত হচ্ছে৷ এটি ভয়ঙ্কর প্রবণতা হিসাবে পরিগণিত হচ্ছে৷ মাক্স ব্যবহার না করলে যেকোনো সময় রোগ জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে৷ সে কারণেই বিশ্বস্বাস্থ্য সংস্থা এবং ভারত সরকার মাস্ক ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে৷


রাজ্য সরকার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে আইনি ব্যবস্থা এনেছে৷ মাস্ক ব্যবহার না করলে প্রথমবার ১০০টাকা এবং দ্বিতীয়বার ২০০ টাকা জরিমানা তৎসঙ্গে জেল এ পাঠানোর সংস্থান রাখা হয়েছে৷ সরকার এবং প্রশাসনের কঠোর মনোভাব সত্ত্বেও একাংশের মানুষ জনবহুল এলাকায় মাস্ক ব্যবহার করছেন না৷ প্রশাসন যারা মাস্ক ব্যবহার করছে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে৷ শনিবার রাজধানী আগরতলা শহরের প্রগতি রোড এবং লেক চৌমুহনী বাজারে প্রশাসনের কর্মকর্তারা অভিযান চালান৷ অভিযান চালানোর সময় অনেককেই মাস্ক ব্যবহার করতে না দেখে জরিমানা করা হয়৷ অনেকের কাছে মাস্ক থাকলেও তা ব্যবহার করছেন না৷ সংশ্লিষ্টদেরকে প্রশাসনের তরফ থেকে আর্থিক জরিমানা করা হয়৷ অভিযানে অংশগ্রহণকারী এক আধিকারিক জানান মাস্ক ব্যবহার নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখনও তেমন সচেতনতা তৈরি হয়নি৷


সে কারণেই তারা অভিযানের সামিল হয়েছেন৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন৷ নিজে সুস্থ থাকতে এবং অপরকে সুস্থ রাখার তাগিদেই প্রত্যেককে মাস্ক ব্যবহার করতে প্রশাসনের তরফ থেকে পুনরায় আহ্বান জানানো হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top