News Flash

  • Home
  • Uncategorized
  • অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভিজিৎ শৰ্মার আত্মহত্যাজনিত ঘটনার তদন্ত দাবি স্ত্ৰীর, করেছেন এফআইআর
Image

অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভিজিৎ শৰ্মার আত্মহত্যাজনিত ঘটনার তদন্ত দাবি স্ত্ৰীর, করেছেন এফআইআর

যোরহাট, (অসম), ১৬ মে (হি.স.) : অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভিজিৎ শৰ্মার আত্মহত্যাজনিত ঘটনার তদন্ত চাইলেন মৃতের স্ত্ৰী। স্ত্ৰী তাঁর স্বামীর মৃত্যুর তদন্ত চেয়ে যোরহাটের লিচুবাড়ি থানায় একটি এজাহার দায়ের করেছেন। শুধু তা-ই নয়, অধ্যাপকের স্ত্ৰী দাবি করেছেন, তাঁর স্বামী অভিজিৎ কারও প্ররোচনায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।  

এই এজাহারের ভিত্তিতে যোরহাট থানার পুলিশ ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩০৬ (আত্মহত্যার জন্য প্ৰরোচিত করা) ধারায় ৮৯৯/২০২০ নম্বরে এক মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

অধ্যাপক অভিজিৎ শৰ্মাকে গত মঙ্গলবার (১২ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের তাঁর শস্যবিজ্ঞান (অ্যাগ্ৰোনমি) বিভাগের নিজস্ব কাৰ্যালয়ে গলায় ফাঁস জড়িয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। তার একদিন আগে তাঁকে তিতাবরের রিজওনাল অ্যাগ্ৰিকালচারাল রিসাৰ্চ স্টেশনে বদলি করা হয়েছিল। জানা গেছে, আত্মহত্যা করার আগে অধ্যাপক অভিজিৎ একটি সুইসাইড নোট রেখে গেছেন। এতে তাঁর কৰ্তৃপক্ষের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন তিনি।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের পুরনো আবাসের ১৫ ইউনিটের আবাসিক অধ্যাপক শৰ্মা ঘটনার দিন সকাল ৮.০০টায় তার বিভাগীয় কাৰ্যালয়ে এসে আত্মহত্যা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। মৃত্যুকালে অভিজিৎ শৰ্মা পত্নী সহ দুই মেয়ে রেখে গেছেন। তাঁর ঘনিষ্ঠরা বলছেন, অভিজিৎবাবু আত্মহত্যা করার মতো ব্যক্তি ছিলেন না। তিনি একজন জীবনবোধসম্পন্ন ব্যক্তি ছিলেন। কয়েকদিন আগে তিনি একটি নতুন গাড়ি কিনেছেন। এমতাবস্থায় কী কারণে আচমকা আত্মহত্যার মতো পথ তিনি বেছে নিয়েছেন তা ভাবতে পারছেন না কেউ। সকলের সঙ্গে বন্ধুত্বসুলভ সম্পৰ্ক ছিল তাঁর, বলছেন অনেকে।

অভিজিৎ শৰ্মা একজন মেধাবী ব্যক্তি ছিলেন। ইতিমধ্যে তাঁর লেখা কষ়েকটি বইও প্ৰকাশিত হয়েছে। অ্যাকাডেমিক বিষয়ে তিনি কখনও আপস করতেন না।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top