News Flash

  • Home
  • Uncategorized
  • ধলেশ্বরে গ্রিল কেটে ঘরে ঢুকে দুঃসাহসিক চুরি, প্রচুর স্বর্ণালঙ্কার লুট
Image

ধলেশ্বরে গ্রিল কেটে ঘরে ঢুকে দুঃসাহসিক চুরি, প্রচুর স্বর্ণালঙ্কার লুট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ লকডাউন এর মধ্যে রাজধানী আগরতলা শহর শহরতলি সহ রাজ্যের বিভিন্ন স্থানে চুরির ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে৷ তাতে জনমনে আতঙ্ক বাড়ছে৷ রাজধানী আগরতলা পূর্ব থানাধীন ধলেশ্বর কামিনী কুমার সিংহ মেমোরিয়াল সুকল সংলগ্ণ এলাকার শুভেন্দু চক্রবর্তীর বাড়িতে গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷


পরিবারের লোকজনদের অনুপস্থিতির সুযোগ নিয়ে চুরেরা ঘরে ঢুকে আলমারি ভেঙ্গে নগদ টাকা সোনা গয়না সহ অন্যান্য মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে গেছে৷ পরিবারের কর্তা শুভেন্দু চক্রবর্তী জানান তার শাশুড়ি অসুস্থ হয়ে পড়ায় পরিবারের সবাই শ্বশুরবাড়িতে চলে গিয়েছিলেন৷ সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরেরা গ্রিল কেটে ঘরে ঢুকে সোনা গয়না নগদ টাকা পয়সা সহ অন্যান্য সামগ্রী হাতিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে৷ বৃহস্পতিবার সকালে বাড়িতে ফিরে তারা লক্ষ্য করেন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷
সঙ্গে সঙ্গে বিষয়টি তারা প্রতিবেশীদের জানান এবং পূর্ব আগরতলা থানায় খবর পাঠানো হয়৷

খবর পেয়ে পূর্ব থানার পুলিশ ছুটে আসে৷ ঘটনার তদন্ত করেছে পুলিশ৷ কিন্তু চুরি যাওয়া সামগ্রী উদ্ধার কিংবা চোরদের টিকির নাগাল পায়নি পুলিশ৷ ঘনবসতি এলাকায় এভাবে চুরির ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কের সৃষ্টি হয়৷ রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য এলাকার জনগণ দাবি জানিয়েছেন৷ উল্লেখ্য লকডাউন ঘোষণার পর থেকে চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top