News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : সুস্থ হয়ে উঠায় ১৪ বিএসএফ জওয়ানকে দেয়া হল হাসপাতাল থেকে ছুটি
Image

করোনা : সুস্থ হয়ে উঠায় ১৪ বিএসএফ জওয়ানকে দেয়া হল হাসপাতাল থেকে ছুটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ করোনা-আক্রান্ত বিএসএফ জওয়ানদের মধ্যে ১৪ জনকে আজ বুধবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে৷ তাঁদের শালবাগানস্থিত বিএসএফ হাসপাতালে রাখা হবে৷ কেন্দ্রীয় নির্দেশিকা মোতাবেক ১০ দিনের চিকিৎসাধীন সময়সীমা অতিক্রান্ত হওয়ায় তাঁদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে আজ৷ তাঁদের মধ্যে বিএসএফ-এর প্রথম দুই করোনা আক্রান্তের নমুনা পরীক্ষা করা হয়েছিল৷ রিপোর্ট নেগেটিভ এসেছে৷


আজ স্বাস্থ্য দফতরের আধিকারিক বলেন, প্রথম তিন ধাপে বিএসএফ-এর করোনা আক্রান্তের ১০ দিন চিকিৎসাধীন সময়সীমা সমাপ্ত হয়েছে৷ তাতে, ১৪ জন জওয়ানকে আজ হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়৷ তাঁর কথায়, প্রথমে দুই, তার পরদিন ১২ এবং তার পরেরদিন ১৩ জন করোনা আক্রান্ত বিএসএফ জওয়ানের নির্ধারিত চিকিৎসার সময়সীমা সমাপ্ত হচ্ছে৷ তিনি বলেন, বিএসএফ কর্তৃপক্ষ ওই সকল জওয়ানদের রাখার ব্যবস্থা করবে৷


বিএসএফ আধিকারিক সিএল বেল্বা বলেন, করোনা আক্রান্ত জওয়ানদের শালবাগানস্থিত বাহিনীর হাসপাতালে রাখা হবে৷ সেখানে ৩৫টি শয্যা রয়েছে৷ সাথে তিনি যোগ করেন, খোয়াই জেলায় চারগড়িয়া বিওপি-তে ৫০ শয্যার একান্তবাস কেন্দ্র স্থাপন করা হয়েছে৷ সেখানেও প্রয়োজনে বিএসএফ জওয়ানদের রাখা যাবে৷


প্রসঙ্গত, ত্রিপুরায় ১৫০ জন বিএসএফ জওয়ান ও তাদের পরিবারের সদস্য আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে মহিলা ও শিশু রয়েছে৷ আজ ১৪ জনকে ছুটি দেওয়া হয়েছে, বাকিদেরও পর্যায়ক্রমে ছুটি দেওয়ার প্রক্রিয়া শুরু হবে৷ কারণ, তারা সকলেই সুস্থ এবং করোনা লক্ষণহীন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top