News Flash

  • Home
  • Uncategorized
  • মাণিক্যনগর বাজার থেকে ১৫ লক্ষ টাকার ফেন্সিডিল উদ্ধার
Image

মাণিক্যনগর বাজার থেকে ১৫ লক্ষ টাকার ফেন্সিডিল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১৩ মে৷৷ লকডাউন চলাকালেও নেশা কারবারিরা নানা কৌশলে তাদের নেশা কারবার অব্যাহত রেখেছে৷ এক্ষেত্রে তারা নয়া নয়া কৌশল অবলম্বন করতে শুরু করেছে৷ সিপাহী জলা জেলার বক্সনগর থানা এলাকার মানিক্য নগর বাজার থেকে পুলিশ প্রচুর পরিমাণ নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করেছে৷


বক্সনগর থানার পুলিশ জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিক্য নগর বাজার থেকে ১৩৯০০বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে৷ উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ১৫ লক্ষ টাকা বলে পুলিশ জানায়৷ অবশ্য এ ব্যাপারে নেশা কারবারিদের আটক করতে পারেনি পুলিশ৷ পুলিশের আচ পেয়ে নেশা কারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ফেনসিডিল মজুদ করা হয়েছিল বলে পুলিশ আশঙ্কা ব্যক্ত করেছে৷ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালানোর ফলে নেশা কারবারীদের সেই প্রয়াস পুরোপুরি ব্যর্থ হয়েছে৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বক্সনগর থানার ওসি জানিয়েছেন৷


উল্লেখ্য করুণা ভাইরাস সংক্রমণ জনিত কারণে আন্তর্জাতিক সীমান্ত পুরোপুরি সিল করে দেওয়া হলেও নেশা করিয়া তাদের নেশা কারবার অব্যাহত রেখেছে৷ বক্সনগর এর মানিক্য নগর বাজার থেকে মজুদ ফেনসিডিল উদ্ধারের ঘটনা তারই প্রমাণ বহন করে চলেছে৷ আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার জন্য সীমান্ত এলাকার জনগণ রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন৷ সীমান্ত সিল করে দেওয়া হলেও কিভাবে এ ধরনের পাচার বাণিজ্য অব্যাহত রয়েছে নিয়ে সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণ প্রশ্ণ তুলেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top