News Flash

  • Home
  • Uncategorized
  • সন্দেহজনকভাবে ঘোরাফেরার দায়ে আটক ১০৩২৩ এর দুজন
Image

সন্দেহজনকভাবে ঘোরাফেরার দায়ে আটক ১০৩২৩ এর দুজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ মঙ্গলবার শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচিতে সামিল হয় চাকুরিচ্যুত ১০,৩২৩ শিক্ষক- শিক্ষিকারা৷ আমরা ১০,৩২৩ শিক্ষক সংগঠন ও ১০,৩২৩ এডহক পে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এই ঘেরাও কর্মসূচী পালন করা হয়৷ তবে শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচী চলাকালিন একাংশ চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকা পুলিশের সাথে বাক যুদ্ধ ও ধস্তাধস্তিতে লিপ্ত হয়ে পরে৷


এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেশকয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়৷ সেই বিষয়ে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশকের সাথে কথা বলার জন্য এই দুই সংগঠনের চাকুরিচ্যুত কতিপয় শিক্ষক বুধবার রাজ্য পুলিশের সদর দপ্তরের সন্মুখে সকাল থেকে জড়ো হতে থাকে৷ তবে তাদের কাছে আগাম কোন অনুমতি ছিল না৷ এই শিক্ষকরা রাজ্য পুলিশের সদর দপ্তরের সন্মুখে সন্দেহ জনক ভাবে ঘোরাফেরা করছিল৷ বিষয়টি পুলিশের নজরে আসার সাথে সাথে পুলিশ ব্যবস্থা গ্রহণ করে৷


সদর মহকুমার ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন৷ মহকুমা পুলিশ আধিকারিক ঘটনাস্থলে ছুটে আসতেই সন্দেহ জনক ভাবে ঘোরাফেরা করা শিক্ষকরা গা ঢাকা দেয়৷ তবে পুলিশ দুই শিক্ষককে আটক করতে সক্ষম হয়৷ সদর মহকুমার ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক অনির্বাণ দাস জানান সন্দেহ জনক ভাবে ঘোরা ফেরা করার জন্য দুই শিক্ষককে আটক করা হয়েছে৷ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top