News Flash

  • Home
  • Uncategorized
  • দুই ছিনতাইকরী ও স্বর্ণ ব্যবসায়ী গ্রেপ্তার
Image

দুই ছিনতাইকরী ও স্বর্ণ ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ মঙ্গলবার রাজধানীর রাধানগর স্ট্যান্ড সংলগ্ণ এলাকায় দিন দুপুরে এক মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনার কিনারা করতে সক্ষম হল পশ্চিম আগরতলা থানার পুলিশ৷ গ্রেপ্তার করা হয়েছে দুই ছিনতাইকারি সহ এক স্বর্ণ ব্যবসায়ীকে৷ রাধানগর এলাকার বাসিন্দা আশা আচার্যর গলা থেকে মঙ্গলবার বিকালে স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায় দুই ছিনতাইকারি৷


এই চিত্র ঘটনাস্থলে থাকা সিসি ক্যামেরায় ধরা পরে৷ পরবর্তী সময় পশ্চিম আগরতলা থানার পুলিশ এই ছিতাইয়ের ঘটনার তদন্তে নেমে ছিনতাইয়ের কাজে ব্যবহুত বাইকটিকে উদ্ধার করে৷ একই সাথে আটক করা হয় দুই ছিনতাইকারীকে৷ পশ্চিম আগরতলা থানার ওসি জয়ন্ত কর্মকার জানান দুই ছিনতাইকারীর কাছ থেকে নগদ ২৭ হাজার ৫০০ টাকা উদ্ধার হয়েছে৷ তাদের কে জিজ্ঞাসাবাদ করে রাজধানীর শান্তিপাড়া থেকে এক স্বর্ণ ব্যবসায়ীকেও আটক করা হয়েছে৷ কারন সেই স্বর্ণ ব্যবসায়ী ছিনাই হওয়া চেইনটি ক্রয় করেছিল৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top