News Flash

  • Home
  • Uncategorized
  • বরাক উপত্যকায় চলতি সপ্তাহে হাল্কা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার পূর্বাভাস
Image

বরাক উপত্যকায় চলতি সপ্তাহে হাল্কা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার পূর্বাভাস

শিলচর (অসম), ১৩ মে (হি. স.) : চলতি সপ্তাহে বরাক উপত্যকায় হাল্কা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৩ মে থেকে ১৭ মে পর্যন্ত উপত্যকার আবহাওয়া সাধারণত মেঘলা থাকবে। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল বিভাগ প্রদত্ত এই পূর্বাভাসে আগামী ১৪ মে ৫৫ থেকে ৬৩.৫ মিমি বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা ব্যক্ত করা হয়েছে। 

ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল বিভাগ প্রদত্ত পূর্বাভাস অনুযায়ী সর্বাধিক তাপমাত্রা ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১.০ ডিগ্রি সেলসিয়াস থাকবে এই কয়দিন। প্রত্যাশিত সকাল এবং সন্ধ্যায় আপেক্ষিক আর্দ্রতা থাকবে যথাক্রমে ৭৪-৯৪ শতাংশ এবং ৩৯-৬৭ শতাংশ। বেশিরভাগ দক্ষিণ-ইস্টারলি বায়ু ৫ থেকে ১০ কিলোমিটার ঘণ্টা গতিবেগে প্রবাহিত হবে।

অরুণাচল (অসমের কাছাড় জেলা) কৃষি বিজ্ঞান কেন্দ্র তাধের আবহাওয়া বুলেটিন মারফত কৃষকদের আগাম সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।  কেভিড-১৯ এর বিস্তার রোধে কৃষিকার্য পরিচালনার সময় ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এর সঙ্গে কৃষকদের কিশান রথ অ্যাপটি ডাউনলোড করতেও বলা হয়েছে। আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনে গোষ্ঠীগুলি এবং স্বতন্ত্রভাবে কৃষক সম্প্রদায়ের সাথে তার লিঙ্ক ভাগ করে তাদের মোবাইলে ইন্সস্টল করে গাইড অনুযায়ী সচেতনতা তৈরি করতে আবেদন জানানো হয়েছে। 

বলা হয়েছে, যেহেতু চলতি সপ্তাহে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে, তাই তাড়াতাড়ি পরিপক্ক বোরো ধান কাটতে এবং নিরাপদে রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। কৃষিকাজের যে কোনও সমস্যার জন্য কৃষকরা কৃষি সম্পর্কিত বিষয়ে জানতে ১৮০০-১৮০-১৫৫১ নম্বরে, ইএনএএম সম্পর্কিত তথ্যের জন্য ১৮০০-২৭০-০২২৪, আন্তঃরাষ্ট্র পরিবহণ সমস্যার জন্য ১৮০০-১৮০-৪২০০ এবং ১৪৪৮৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top