News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের নাগরিকদের ফিরিয়ে আনতে পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতা করছে না, আক্ষেপ মন্ত্রীর
Image

রাজ্যের নাগরিকদের ফিরিয়ে আনতে পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতা করছে না, আক্ষেপ মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ করোনা-র প্রকোপে লকডাউন-এ পশ্চিমবঙ্গে ত্রিপুরার প্রচুর নাগরিক আটকে রয়েছেন৷ কিন্তু, তাঁদের ত্রিপুরায় ফিরিয়ে আনার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার কোন সহযোগিতা করছে না৷ আজ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে ক্ষোভের সুরে এ-কথা বলেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷


এদিন তিনি বলেন, বহিঃরাজ্যে ৩৯,৭৯৯ জন আটকে রয়েছেন৷ তাঁরা ত্রিপুরা সরকারের পোর্টাল-এ নাম নথিভুক্ত করেছেন৷ এ-বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে তিনি বলেন, কর্ণাটক-এ ১২,৯০০ জন ত্রিপুরার নাগরিক আটকে রয়েছেন৷ তাঁদের মধ্যে ১১৬০ জন-কে নিয়ে একটি ট্রেন আগামীকাল সকাল ১১টায় ত্রিপুরায় পৌছাবে৷ সাথে তিনি যোগ করেন, আগামী ১৪ কিংবা ১৫ মে আরও একটি ট্রেন কর্ণাটক থেকে ত্রিপুরার নাগরিক-দের নিয়ে আসবে৷


তিনি জানান, তামিলনাড়ু-তে ৮৭৭১ জন ত্রিপুরার নাগরিক আটকে রয়েছেন৷ তাঁদের আনার জন্য ট্রেন-র ব্যবস্থা করা হচ্ছে৷ ইতিমধ্যে ১৮০ জন সড়কপথে রওয়ানা দিয়েছে৷ তাদের প্রয়োজনীয় পাস দেওয়া হয়েছে৷ তিনি আরও বলেন, তেলেঙ্গানায় ১১৩২ জন ত্রিপুরার নাগরিকদের জন্য আন্তঃরাজ্য পাস-র ব্যবস্থায় লিখিতভাবে অনুরোধ জানানো হয়েছে৷ তেমনি, মহারাষ্ট্রে ২৭২০ জন-কে আনার ব্যবস্থা করা হচ্ছে৷ তাঁর দাবি, ৩টি বাস ও কয়েকটি বেসরকারি গাড়িতে বেশ কিছু মানুষ রওয়ানা দিয়েছেন৷ বাকি, কিছু মানুষ-কে পুণে থেকে মুম্বাই নেওয়া হচ্ছে৷ কারণ, পয়েন্ট টু পয়েন্ট ট্রেন পরিষেবায় মুম্বাই থেকে রওয়ানা দিতে হবে৷ তিনি আশা প্রকাশ করে বলেন, চলতি সপ্তাহেই মুম্বাই থেকে ত্রিপুরার উদ্দেশ্যে ট্রেন ছাড়বে৷


কিন্তু, পশ্চিমবঙ্গ সরকার ত্রিপুরার নাগরিকদের ফেরত পাঠানোর বিষয়ে কোন সহযোগিতা করছে না বলে তিনি আক্ষেপ করেন৷ শিক্ষামন্ত্রীর কথায়, পশ্চিমবঙ্গে ৯২৪২ জন ত্রিপুরার নাগরিক আটকে রয়েছেন৷ কিন্তু, তাঁদের ট্রেন-এ ফিরিয়ে আনার বিষয়ে ওই রাজ্যের সরকার এখনো অনুমতি দেয়নি৷ এমনকি, ২০৩৬টি এ-পাস দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল৷ তার মধ্যে ১৬২ জন রওয়ানা দিয়েছেন৷ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অন্য রাজ্যের সরকার সম্পর্কে মন্তব্য করা উচিত নয়৷ কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ত্রিপুরার নাগরিকদের ফিরিয়ে আনার জন্য কোন সহযোগিতা করছে না৷ বহুবার অনুরোধ করার পর সামান্য পাস-র ব্যবস্থা করছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top