News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় আক্রান্ত বিএসএফ সীমান্ত নিরাপত্তা ভেঙে ফেলতে ছক চোরাকারবারিদের : কংগ্রেস
Image

করোনায় আক্রান্ত বিএসএফ সীমান্ত নিরাপত্তা ভেঙে ফেলতে ছক চোরাকারবারিদের : কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ ত্রিপুরায় করোনা-থাবায় বিএসএফ-এর জওয়ান সহ তাঁদের পরিবারের দেড় শতাধিক সদস্য আক্রান্ত৷ এরই সুযোগে চোরাকারবারিরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে তছনছ করে দেওয়ার ছক এঁকেছে৷ এই বিস্ফোরক দাবি করেছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি তাপস দে৷ তাঁর কটাক্ষ, রোগের উৎস নিয়ে ত্রিপুরা সরকার এবং বিএসএফ-এর সন্দেহজনক মৌনতা সীমান্তরক্ষী বাহিনীর প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা হারাতে সাহায্য করছে৷ কারণ, মানুষ এখন প্রত্যেক বিএসএফ জওয়ানকে সন্দেহের চোখে দেখছেন৷ তাতে সীমান্ত নিরাপত্তায় বিঘ্ন ঘটবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন৷


তাপস বলেন, করোনা অতিমারির প্রকোপে বিএসএফ জওয়ানরা আক্রান্ত হয়েছেন৷ এখমতাবস্থায় সারা ত্রিপুরাবাসীকে তাঁদের পাশে দাঁড়ানো উচিত৷ কারণ, জন নিরাপত্তায় তাঁরাই আমাদের রক্ষাকবচ হিসেবে সীমান্ত প্রহরায় থাকেন৷ কিন্তু পরিস্থিতির নিষ্ঠুর পরিহাস, তাঁদেরকেই মানুষ এখন সন্দেহের চোখে দেখছেন৷ তাঁর দাবি, প্রত্যেক বিএসএফ জওয়ানকে করোনা আক্রান্ত বলে মানুষ সন্দেহ করছেন৷ অবশ্য এই সন্দেহ অমূলক নয়ঊ কারণ, সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান সাধারণ মানুষের সাথে মেলামেশা করেন৷ অথচ তাঁরা করোনা-আক্রান্ত নন, এমন কোনও স্পষ্ট বার্তা ত্রিপুরা সরকার কিংবা বিএসএফ-এর তরফে দেওয়া হচ্ছে না৷ তাঁর সাফ কথা, জনসচেতনতার অভাবে বিএসএফ জওয়ানরা করোনা আক্রান্ত হিসেবে সন্দেহের তালিকায় ঠাঁই পেয়েছেন৷ তাতে চোরাকারবারিদের উপকার হচ্ছে, দাবি করেন তিনি৷


তাপস দে-র কথায়, চোরাকারবারিরা এই সুযোগে বিএসএফ-এর বিরুদ্ধে মানুষের মনে সন্দেহ বাড়িয়ে দিচ্ছে৷ তাতে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে, এই আশঙ্কা উড়িয়ে দেওয়ার কোনও অবকাশ নেইঊ তাঁর সাফ কথা, বিএসএফ-এর প্রতি মানুষের আস্থা হারিয়ে গেলে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা ভেঙে তছনছ হয়ে যাবে৷ ত্রিপুরা সরকার এবং বিএসএফকে শীঘ্রই এর প্রতিকারে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top