News Flash

  • Home
  • Uncategorized
  • আর্থিক প্যাকেজের সুবিধা ত্রিপুরাবাসীওপাবেন : মুখ্যমন্ত্রী
Image

আর্থিক প্যাকেজের সুবিধা ত্রিপুরাবাসীওপাবেন : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তাতে তিনি আত্মনির্ভর ভারত গঠন করার আহ্বান জানিয়েছেন৷ প্রধানমন্ত্রীর এই আহ্বানকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর এই আহ্বানকে সময়োপযোগী বলেও মন্তব্য করেন৷ পাশাপাশি প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতিতে দেশের আর্থিক অবস্থাকে স্থিতিশীল রাখার জন্য ২০ লক্ষ কোটি টাকার যে আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন তার জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ধন্যবাদ জানিয়েছেন৷


আর্থিক প্যাকেজ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, দেশের অন্যান্য রাজ্যের সাথে ত্রিপুরাও এই আর্থিক প্যাকেজের সুবিধা ভোগ করতে পারবেন৷ ছোট ও মাঝারি শিল্প থেকে শুরু করে সাধারণ কৃষকও এই প্যাকেজের সুযোগ পাবেন৷ প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী বলেন, ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে গোটা দেশের মধ্যে সমস্ত নাগরিক তথা সুবিধাভোগীদের কাছে সরকারী সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে৷ বিভিন্ন প্রকল্পে টাকা বা ভাতার সুযোগ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পৌঁছে যাচ্ছে৷ করোনার প্রকোপের মধ্যেও দেশের অর্থনৈতিক অবস্থাকে স্থিতিশীল করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন তার জন্য তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top