News Flash

  • Home
  • Uncategorized
  • বুকিংয়ের শুরুতেই হোঁচট খেল ভারতীয় রেল, খুলছে না আইআরসিটিসির ওয়েবসাইট
Image

বুকিংয়ের শুরুতেই হোঁচট খেল ভারতীয় রেল, খুলছে না আইআরসিটিসির ওয়েবসাইট

নয়াদিল্লি, ১১ মে (হি. স.): বুকিংয়ের শুরুতেই হোঁচট খেল ভারতীয় রেল। বিকেল চারটে থেকে বিশেষ যাত্রীবাহী ট্রেনের বুকিং চালুর কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময় ক্র্যাশ করে গেল আইআরসিটিসি-র ওয়েবসাইট। তবে রেলের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যে ওয়েবসাইট স্বাভাবিক হয়ে যাবে।

প্রায় ৪৮ দিন পর ফের মঙ্গলবার থেকে শুরু হবে রেলের সাধারণ যাত্রী পরিষেবা। সোমবার বিকেল ৪ টে থেকে আইআরসিটিসিতে শুরু হয়েছে অনলাইন বুকিং। কিন্তু বুকিং শুরু কিছুক্ষণের মধ্যেই ওয়েবসাইটটি ঠিকমতো কাজ না করার অভিযোগ উঠতে শুরু করেছে। অভিযোগ ৪টে ১৫ থেকে সমস্যা শুরু হয়েছে ওয়েবসাইটে। খুলছে না ওয়েব পেজ। মোবাইল ফোন, ডেস্কটপ-দুই ক্ষেত্রেই এক অবস্থা। যদিও রেলের তরফে এই সমস্য়ার কথা স্বীকার করে একটি টুইট করা হয়।

রেল মন্ত্রকের তরফে একটি টুইটবার্তায় বলা হয়েছে, ‘বিশেষ ট্রেন সংক্রান্ত তথ্য আইআরসিটিসি-র ওয়েবসাইটে তোলা হচ্ছে। ট্রেনে টিকিট বুকিং কিছুক্ষণের মধ্যে শুরু হবে। দয়া করে অপেক্ষা করুন। অসুবিধার জন্য দুঃখিত।’  পরে রেল আরও জানিয়েছে, ‘১৫ জোড়া বিশেষ ট্রেনের জন্য বুকিং প্রক্রিয়ায় দু’ঘণ্টা দেরি হচ্ছে। সন্ধ্যা ছ’টা থেকে বুকিং শুরু হবে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top