News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : রাজ্যের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়বে, স্বনির্ভর হতে পরাামর্শ মুখ্যমন্ত্রীর
Image

করোনা : রাজ্যের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়বে, স্বনির্ভর হতে পরাামর্শ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ করোনার প্রভাব রাজ্যের অর্থনীতির উপর মারাত্মক প্রভাব ফলবে বলে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ রবিবার সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে আর্থিক মন্দা আসবে৷ এই মন্দা থেকে বের হবার জন্য সবাইকে স্বনির্ভর হতে হবে৷ প্রথমে নিজর জীবন বাঁচিয়ে রাখতে হবে৷ তবে এক্ষেত্রে রাজ্য সরকারও বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছে৷ যার মাধ্যমে রাজ্যবাসীর জীবনযাপনে যাতে কিছুটা সহায়তা করা সম্ভব হয়৷ তিনি প্রত্যেক পরিবারকে নিজের বাড়িতেই চাষাবাদ করার পরামর্শ দিয়েছেন৷ তিনি বলেন, গবাদী পুশু চাষ, হাঁস, মুরগী, কলাগাছ ইত্যাদি চাষাবাদের উপর জোর দিয়েছেন৷ তিনি বলেন, প্রতিটি বাড়িতে যদি এসব চাষবাদ করা যায় তাহলে বাজার থেকে এসব ক্রয় করতে হবে না৷ নিজের চাহিদার কিছু কিছু জিনষ বাড়িতেই পেয়ে যাবেন৷


অন্যদিকে, তিনি করোনা পরিস্থিতিতে বহিঃরাজ্যে আটকা পড়া নাগরিকদের রাজ্যে নিয়ে আসার যে উদ্যোগ নেয়া হয়েছে তাকে জনগণ যাতে মেনে নেয় তার জন্য অনুরোধ জানিয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেছেন, যারা বহিঃরাজ্য থেকে আসবেন তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হবে৷ তাদেরকে নিয়ে অবহেলা অবজ্ঞা না করার জন্য অনুরোধ করেছেন৷ তারাও তো এরাজ্যেরই নাগরিক৷ তারা বহিঃরাজ্যে সমস্যায় ছিলেন৷ তাই তারা ফিরে আসছেন৷ ভগৎ সিং যুব আবাসে করোনা চিকিৎসা কেন্দ্র গড়ে তোলায় কেউ কেউ আপত্তি করছেন৷ এটা ঠিক না বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন৷

তিনি বলেন, যারা আজ বিক্ষোভ দেখাচ্ছেন৷ তারা বিভ্রান্ত হয়েছেন৷ তারা বুঝতে পারেননি যে করোনা সংক্রমন কোন ঝড় বা তুফান কিংবা সাইক্লোনের মাধ্যমেও ছড়াবে না৷ এই ভাইরাস শুধুমাত্র সংস্পর্শের মাধ্যমেই ছড়াতে পারে৷ সর্বোপরী মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের সকল অংশের জনগণের সার্বিক সহযোগিতা চেয়েছেন করোনা যুদ্ধে জয়ী হবার লড়াইয়ে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top