News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা কেয়ার সেন্টার স্থাপন নিয়ে দুষ্টচক্র প্রতিবন্ধকতা সৃষ্টি করছে : বিজেপি
Image

করোনা কেয়ার সেন্টার স্থাপন নিয়ে দুষ্টচক্র প্রতিবন্ধকতা সৃষ্টি করছে : বিজেপি

আগরতলা, ১০ মে৷৷ করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য বিশেষ হাসপাতাল স্থাপন এবং করোনা কেয়ার সেন্টার স্থাপন নিয়ে কিছু অসাধু দুষ্টচক্রী নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে৷ একই সঙ্গে এরা সংশ্লিষ্ট এলাকার জনগনের মধ্যেও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে৷ এদের পেছনে রাজ্যের বিরোধী দলের কতিপয় নেতার প্রত্যক্ষ ভূমিকাও লক্ষ্য করা যাচ্ছে৷


দীর্ঘ বেশ কয়েকমাস ধরে সমগ্র বিশ্বে মানবজাতির জন্য সৃষ্ট সঙ্কটকালের প্রভাব সর্বত্র পরিলক্ষিত হচ্ছে৷ যদিও সারাদেশের সঙ্গে ত্রিপুরাও করোনা সংক্রমণ বিরোধী যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে৷ কেন্দ্রীয় সরকারের নীতি নির্দেশিকা অনুযায়ী রাজ্যেও বিস্তর পদক্ষেপ নেওয়া হচ্ছে৷
প্রথম থেকেই বিপ্লব কুমার দেব নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ গুচ্ছ ব্যবস্থাদি নেয়৷ ফলে বিভিন্ন রাজ্যে সংক্রমিতদের সংখ্যা বাড়লেও এই রাজ্যে তার কোন প্রভাবই বিশেষ লক্ষ্য করা যায়নি৷ যদিও করোনার প্রভাবে ব্যাপকভাবে প্রভাবিত বাংলাদেশকে ঘিরে শঙ্কা ছিল বিভিন্ন মহলে৷


যদিও এখন পর্যন্ত রাজ্যের সচেতন নাগরিকরা করোনা ভাইরাসের প্রভাব মোকাবিলায় যথেষ্ট ইতিবাচক ভূমিকা নিয়েছেন৷ এইজন পার্টি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছে৷ কিন্তু আগামীদিনেও কিছু কঠোর নিয়মানুবর্তিতা পালন করা বিশেষ প্রয়োজন৷ একই সঙ্গে রাজ্যের স্থায়ী বাসিন্দারা যারা কোন না কোন কারণে বহিঃরাজ্যে গিয়ে আটকে পড়েছেন তাদের রাজ্যে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে৷ এই অবস্থায় তাদের প্রতিও যথেষ্ট সহযোগীতার মনোভাব পালন করতে হবে পার্টির কার্যকর্তা এবং সচেতন নাগরিকদের৷
গত কয়েকদিনে রাজ্যের পরিস্থিতিও অনেক পরিবর্তন হয়েছে৷ সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ান ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে এই ভাইরাসের বিস্তার ঘটেছে৷ এই পরিবর্তিত পরিস্থিতিতে রাজ্য সরকারকেও কিছু বিশেষ পদক্ষেপ নিতে হচ্ছে৷


জনকল্যাণকামী সরকার হিসেবে বিপ্লব কুমার দেব নেতৃত্বাধীন সরকার কোন অবস্থাতেই রাজ্যের মানুষের সুরক্ষাকে খাটো করে দেখতে পারেনা৷ রাজ্যবাসীর জীবন ও স্বার্থরক্ষা সরকারের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়৷
শতাধিক জওয়ান সংক্রমিত হওয়ার পর কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী রাজ্য সরকার পশ্চিম ত্রিপুরা জেলাকে বাদ দিয়ে বাকি ৭টি জেলায় করোনা কেয়ার সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে৷ সম্ভাব্য যেকোন বিরূপ পরিস্থিতির মোকাবিলায় প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় এই সেন্টারগুলি স্থপানের উদ্যোগ নিয়েছে৷


রাজ্যের কোথাও সংক্রামিতদের পাওয়া গেল তাদের শারিরীক অবস্থার নিরিখে সংশ্লিষ্ট সেন্টারগুলিতে নিয়ে আসা হবে৷ ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি ডা. মানিক সাহা রাজ্যের এই পরিবর্তিত পরিস্থিতি নিয়ে পার্টির সংশ্লিষ্ট কাজের দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তাদের সঙ্গে বার্তালাপ করেছেন৷ পার্টির কার্যকর্তারা পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে তাদের সামাজিক দায়-দায়িত্ব পালন করবেন তা নিয়েও তিনি নির্দেশিকা জারি করেছেন৷


পার্টির রাজ্য সভাপতি ডা. মানিক সাহা পার্টির সমস্ত জনপ্রতিনিধি এবং কার্যকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তারা সরকারের গৃহীত পদক্ষেপগুলি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেন৷ করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য বিশেষ হাসপাতাল স্থাপন এবং করোনা কেয়ার সেন্টার স্থাপন নিয়ে কিছু অসাধু দুষ্টচক্রী নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে৷ একই সঙ্গে এরা সংশ্লিষ্ট এলাকার জনগনের মধ্যেও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে৷ এদের পেছনে রাজ্যের বিরোধী দলের কতিপয় নেতার প্রত্যক্ষ ভূমিকাও লক্ষ্য করা যাচ্ছে৷


এই অবস্থায় পার্টির সর্বস্তরের জনপ্রতিনিধি এবং কার্যকর্তাদের সদা সতর্ক থেকে যেকোন ধরনের ষড়যন্ত্র রুখে দিয়ে জনগনের স্বার্থে সরকারের গৃহীত পদক্ষেপগুলি সঠিক বাস্তবায়নে সক্রিয় ভূমিকা নেবার আহ্বান জানিয়েছেন প্রদেশ সভাপতি৷ তবে পার্টির সর্বস্তরের কার্যকর্তাদের নিজেদের সুরক্ষাবিধি মেনে চলার আহ্বানও তিনি জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top