News Flash

  • Home
  • Uncategorized
  • গন্ডাছড়া জেনারাইপাড়াকে ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষিত
Image

গন্ডাছড়া জেনারাইপাড়াকে ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০মে৷৷ ত্রিপুরার গন্ডাছড়া জেনারাইপাড়াকে করোনাজনিত কারণে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষিত হয়েছে৷ কারণ গতকাল করোনা আক্রান্ত হিসেবে চিহ্ণিত বিএসএফ-এর ৮৬ ব্যাটালিয়ন-এর এক জওয়ান গন্ডাছড়া জেনারাইপাড়া বিওপি-তে কিছুদিন কর্মরত ছিলেন৷ তাই ওই বিওপি-র ৪৩ জন জওয়ানের নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হচ্ছে৷ রবিবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই খবর দিয়েছেন ত্রিপুরার অতিরিক্ত মুখ্যসচিব এস কে রাকেশ৷


এদিন তিনি বলেন, গতকাল ১৭ জন বিএসএফ জওয়ানের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তাদের মধ্যে এক জওয়ান গন্ডাছড়া জেনারাইপাড়া বিওপি-তে ১৫ দিন কর্মরত ছিলেন৷ তাই ওই বিওপি-র ৩ কিমি এলাকাকে করোনা ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে৷ তাঁর কথায়, ওই এলাকাটি পুরো জঙ্গলে ঘেরা৷ সেখানে সাধারণ মানুষের বসবাস নেই৷ কিন্ত ওই বিওপি-তে কর্মরত রয়েছেন ৪৩ জন জওয়ান৷ তাঁদের নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হচ্ছে৷


তাঁর দাবি, আমবাসার জওহরনগরে অবস্থিত বিএসএফ ১৩৮ এবং ৮৬ ব্যাটালিয়ন-এর মুখ্য কার্যালয়ে সকলের নমুনা সংগ্রহ হয়ে গেছে৷ তবে নতুন ১৭ জনের সংস্পর্শে যাঁরা ছিলেন তাঁদের খুঁজে বের করা হচ্ছে৷ তাঁর কথায়, আজ ৪৫০টি নমুনা পরীক্ষা চলছে৷ রাতের মধ্যেই রিপোর্ট এসে যাবে৷ সাথে তিনি যোগ করেন, ধলাই জেলায় আজ নতুন করে ২৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তার মধ্যে সাধারণ জনগণের নমুনা রয়েছে ২০টি৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top