News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : স্বাস্থ্যসুরক্ষার সামগ্রী নিম্নমানের মুখ্যমন্ত্রীকে চিঠি সুদীপ বর্মনের
Image

করোনা : স্বাস্থ্যসুরক্ষার সামগ্রী নিম্নমানের মুখ্যমন্ত্রীকে চিঠি সুদীপ বর্মনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ রাজ্যে করোনা আক্রান্দরে চিকিৎসার ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য যে সামগ্রী দেয়া হয়েছে তা অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ করেছেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন৷ আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে লেখা এক চিঠিতে এই গুরুতর অভিযোগ করেছেন শ্রী রায়বর্মন৷


চিঠির শুরুতেই সুদীপবাবু হতাশার সুরে বলেন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে এবং মুখ্যসচিবের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন৷ কিন্তু, মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবের কাছ থেকে তিনি কোন প্রত্যুত্তর পাননি৷ চিঠিতে সুদীপ রায় বর্মন বলেন, রাজ্য সরকার সম্প্রতি বিভিন্ন শ্রেণীর প্রায় নয় হাজার পিপিই কিট আমদানি করেছে৷ এর মধ্যে কেবলমাত্র ৯১৪টি পিপিই কিট এইচআইএলের মাধ্যমে সরবরাহ করা হয় এবং ওই কিটগুলি প্রকৃত অর্থেই ভাল অবস্থায় ছিল৷ চোখের উপর সংগ্রম প্রতিরোধে যথাযথ সিল সহ কালো চরমা অত্যন্ত প্রয়োজন৷ তাছাড়া ভেন্টিজ ক্লিয়ার অল সেনিটাইজারে এলকোহলের পরিমাণ নিয়েও অভিযোগ করেছেন তিনি৷

তাঁর অভিযোগ, পিপিই কিট সহ অন্যান্য সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক এই সমস্ত সামগ্রীর গুণমান পরীক্ষা করার প্রয়োজন রয়েছে৷ নিম্নমানের সামগ্রী সরবরাহ করা কোম্পানীগুলিকে কলো তালিকাভুক্ত করতে বিধায়ক সুদীপ রায় বর্মন মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top