News Flash

  • Home
  • Uncategorized
  • জমানো টাকায় দরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে এলো দুই ছাত্রী
Image

জমানো টাকায় দরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে এলো দুই ছাত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ করোনা-র প্রকোপে গরিব মানুষের জীবন দুঃসহ হয়ে উঠেছে৷তাই, ছাত্রজীবনের জমানো টাকা দিয়ে ত্রিপুরায় দরিদ্র মানুষের জন্য খাদ্য সামগ্রী প্রদান করেছে আগরতলা হলিক্রস সুকল-র নবম শ্রেণীর ছাত্রী মনজিষ্ঠা গোস্বামী ও দ্বাদশ শ্রেণীর ছাত্রী সুুপর্বা গোস্বামী৷ রাজধানীর বনমালীপুরের কালী প্রসন্ন সরণির বাসিন্দা গ্রামোন্নয়ন দপ্তরের ইঞ্জিনীয়ার সুুরক্তিম গোস্বামীর দুই মেয়ে দরিদ্র ৮০ পরিবারের জন্য ৮০ ব্যাগ খাদ্য সামগ্রী প্রদান করেন আজ৷


শুক্রবার সকালে দুই ছাত্রী ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা-র হাতে ৮০ পরিবারের জন্য ৮০ ব্যাগ খাদ্য সামগ্রী তুলে দেয়৷ খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আলু, সয়াবিন ইত্যাদি৷ উপমুখ্যমন্ত্রীর হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে সাংবাদিকদের প্রশ্ণের উত্তরে দুই ছাত্রী জানান, টিফিনসহ বিভিন্ন কাজের জন্য বাবা মা-র কাছ থেকে পাওয়া টাকা তারা নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমিয়ে ছিলেন৷ বর্তমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে দেশে চলা লকডাউনের কারণে অনেক পরিবারের রুজি রোজগারের সমস্যার সৃষ্টি হয়েছে৷ সে সময় তাদের পাশে দাঁড়ানো কর্তব্য ভেবেই তারা নিজেদের জমানো টাকায় এই খাদ্য সামগ্রী দরিদ্র মানুষের জন্য প্রদান করেছেন৷


এদিকে দুই ছাত্রীর এ ধরণের সেবামূলক মানসিকতার ভূয়সী প্রশংসা করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ শ্রী দেববর্মা বলেন, ছাত্র অবস্থায় তাদের এ-ধরণের মানব সেবামূলক চিন্তা ভাবনা নিশ্চিতভাবে বলা যায় ভবিষ্যতে তারা দেশের সুুনাগরিক হিসাবে গড়ে উঠবে৷ এ-ধরণের সমাজ সেবামূলক চিন্তা ভাবনা ও কাজের জন্য উপমুখ্যমন্ত্রী দুই ছাত্রী-কে ধন্যবাদ জানিয়েছেন এবং তাদের সুন্দর ভবিষ্যতের কামনা করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top