News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার প্রভাবে নিরবেই কবিগুরুকে স্মরণ রাজ্যে
Image

করোনার প্রভাবে নিরবেই কবিগুরুকে স্মরণ রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ ‘‘আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে৷ তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে৷’’ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-র এই আদিম সৃষ্টি বরই প্রাসঙ্গিক, আজ আবারও প্রমাণিত হয়েছে৷ আজ ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন৷ আজ কবি-র ১৫৯তম জন্মদিন ত্রিপুরায় নিরবেই পালিত হচ্ছেঊ করোনা-র প্রকোপ আজকের দিনের উদ্দীপনা-কে দমিয়ে রাখতে বাধ্য করেছেঊ নেই কোন প্রভাত ফেরি৷ নেই সুকল, কলেজে রবীন্দ্র-চর্চা৷ সংসৃকতি প্রেমী-রা আজ বরই বিষন্ন৷ অন্তত রবি অনুরাগী-দের মুখ ভার হবে, তা বলার অপেক্ষা রাখে না ৷ করোনা প্রকোপে মৃত্যুভয় কবিগুরু-র গানের কোলাহল-কেও থামিয়ে দিয়েছে৷ তবুও, করোনা যুদ্ধে জয়ের অঙ্গীকার সকলের মুখে মুখে উচ্চারিত হচ্ছে৷


বাংলাদেশের সাংসৃকতিক সংস্থা ছায়ানট-র সভাপতি সন্জীদা খাতুন বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে নিজের ভাব প্রকাশ করে বলেন, বাঙালির সংগ্রামে রবীন্দ্রনাথ চিরকাল আমাদের পথের সাথী৷তাঁর কথায়, আজকের এই মহামারীর দুর্দিনেও আমরা সেই চিরযাত্রীর সাথে পা মিলিয়ে চলব৷ অগ্রসর হব নবীন মানব অভ্যুদয়ের শুভক্ষণের দিকে৷ তিনি কবিগুরুর উদ্বৃতি দিয়ে বলেন, হে নুতন দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ৷


আজ ত্রিপুরায় সরকারিভাবে শারীরিক দুরত্ব বজায় রেখে কবিগুরু-র প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে৷ আগরতলায় রবীন্দ্র কানন এবং রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কবিগুরু-র প্রতিকৃতি-তে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও বিধায়ক আশীষ কুমার সাহা৷ মুখ্যমন্ত্রীর কথায়, প্রতিবছর ত্রিপুরা-র সহ সমগ্র বিশ্ববাসী উতাহের সাথে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন পালন করে থাকি৷ কিন্ত, আজ আমরা কবিগুরু-কে নিয়ে উদ্দীপনায় মেতে উঠতে পারছি না ৷ তাঁর কথায়, সামাজিক দুরত্ব বজায় রেখে কবিগুরু-র প্রতি শ্রদ্ধা জানাচ্ছিঊ তাঁর বক্তব্য, রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ত্রিপুরার নিবিড় সম্পর্ক আমাদের গৌরবান্বিত করেছে৷


মুখ্যমন্ত্রী বলেন, করোনা আমাদের সহজে ছাড়ছে না বলেই মনে হচ্ছে৷ কিন্ত, আমাদের এই মহামারীর বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে হবে৷ তাঁর কথায়, করোনা যুদ্ধে জয়ী হতে স্বাস্থ্যবিধি মেনে চলুন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top