News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা সংক্রমনের উৎস খুঁজে পাওয়া যাচ্ছে না, আসছে এনসিডিসি’র টিম
Image

করোনা সংক্রমনের উৎস খুঁজে পাওয়া যাচ্ছে না, আসছে এনসিডিসি’র টিম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ ত্রিপুরায় করোনা সংক্রমনের উৎস-র খুঁজে দিল্লি থেকে বিশেষজ্ঞ দল আসছে৷ কেন্দ্রীয় সরকারও ত্রিপুরার অনুরোধে সম্মতি দিয়েছে৷ তাই, ত্রিপুরা সরকারের অনুরোধে শীঘ্রই এনসিডিসি(ন্যাশনাল সেন্টার ফর ডিসিজ কন্েন্টাল) থেকে বিশেষজ্ঞ-রা আসছেন৷


ত্রিপুরায় করোনা সংক্রমিত-র সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে৷ প্রথম দুই জন করোনা আক্রান্তের সংক্রমনের উৎস খুঁজে পাওয়া গিয়েছিল৷ কিন্ত, বিএসএফ জওয়ান-রা করোনা সংক্রমিত চিহ্ণিত হওয়ার পর থেকে সংক্রমন-র উৎস খুঁজে পাওয়া যাচ্ছে না৷ বিএসএফ ১৩৮ নম্বর ব্যাটালিয়ান, গন্ডাছড়া এডম বেস ও করিনা বিওপি এবং এখন কমলপুর মহকুমায় ধলাই ঘাট বিওপি-তে জওয়ান করোনা আক্রান্তের ঘটনায় সংক্রমনের উৎস খুঁজে পাওয়া যাচ্ছে না৷


এ-বিষয়ে ত্রিপুরা সরকারের অতিরিক্ত মুখ্য সচিব এস কে রাকেশ বলেন, বিএসএফ ৩ নম্বর ব্যাটেলিয়ান নালকাটায় অবস্থিত৷ কিন্ত, ওই ব্যাটেলিয়ান-র করোনা আক্রান্ত জওয়ান ১১ মার্চ থেকে ধলাই ঘাট বিওপ-তে কর্মরত রয়েছেন৷ তাছাড়া, বিএসএফ-র প্রথম করোনা আক্রান্ত জওয়ানের সাথেও তার কোন যোগাযোগ ছিল না৷ ফলে, সংক্রমন ছড়াচ্ছে কিভাবে সেই উৎস খুঁজে পাওয়া যাচ্ছে না৷ তাঁর কথায়, আমবাসা জওহরনগরস্থিত বিএসএফ ১৩৮ নম্বর ব্যাটেলিয়ানের মুখ্য কার্যালয়ে সংক্রমনের উৎস রয়েছে বলে প্রাথমিক ধারনা করা হয়েছিল৷ কিন্ত, কমলপুর মহকুমায় ধলাই ঘাট বিওপি-তে জওয়ানের করোনা সংক্রমিত-র ঘটনায় নতুন করে ভাবতে হচ্ছে৷


তিনি বলেন, বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার-র আইজি-র সাথে এ-বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ সচিবালয়ে আয়োজিত ওই বৈঠকে মুখ্যমন্ত্রীও ছিলেনঊ অতিরিক্ত মুখ্য সচিব-র কথায়, সংক্রমন জনিত রোগের কারণ খুঁজে বের করার জন্য এনসিডিসি দেশের মধ্যে সবচেয়ে সেরা সংস্থা৷ আমরা তাদের সাথে ক্রমাগত যোগাযোগ করছি৷ শীগ্রই বিশেষজ্ঞ দল ত্রিপুরায় আসবে, বলেন তিনি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top