News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্তের উপারে রাজ্যের চাষীদের চাষাবাদে সমস্যা
Image

সীমান্তের উপারে রাজ্যের চাষীদের চাষাবাদে সমস্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে৷৷ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী কৃষকরা লক ডাউন চলাকালে নতুন সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় কৃষকদের বহু পরিমাণ জমি রয়েছে৷ কাঁটাতারের এপার থেকে ওপারে গিয়ে কৃষকরা কৃষি কাজ করে বহুদিন ধরেই জীবন জীবিকা নির্বাহ করে চলেছেন৷ করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে লকডাউন ঘোষণার পাশাপাশি আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে৷


বিশেষ করে ত্রিপুরা সংলগ্ণ বাংলাদেশ সীমান্তে নজরদারি কঠোর করতে রাজ্য সরকার নির্দেশ জারি করেছে৷ যেকোনো ধরনের অনুপ্রবেশ বন্ধ করতে বিএসএফকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে৷ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী ভারতীয় কৃষকদের অনেকেই কাঁটাতারের ওপারে গিয়ে ভারতীয় ভূখণ্ডে তাদের নিজস্ব জমিতে চাষাবাদ করে জীবনযাপন করে আসছেন৷ কৃষকদের কৃষি কাজ করার ক্ষেত্রে ইতিমধ্যেই নিয়ম-কানুন কিছুটা শিথিল করা হয়েছে৷ কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় কৃষকরা যাতে কৃষিকাজ করেন এবং তাদের উৎপাদিত ফসল নিয়ে আসতে পারেন সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেও বলা হয়েছে৷ কিন্তু বিএসএফের জওয়ানরা এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন না৷ খোয়াই এর চেরমা সীমান্ত এলাকায় ভারতীয় কৃষকদের ফসল বাংলাদেশীরা চুরি করে নিয়ে যাচ্ছে৷ এসব বিষয়ে সীমান্তবর্তী এলাকার জনগণ বিএসএফকে জানানোর পরও কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে৷


চেরমা সীমান্তবর্তী এলাকার কৃষক জগদিশ দেব এবং সমীর দেব সহ অন্যান্যরা অভিযোগ করেছেন বুধবার রাতে তাদের ধান সবজি ইত্যাদি ফসল কাঁটাতারের বেড়া ওপার থেকে চুরি করে নিয়ে গেছে বাংলাদেশিরা৷ চেরমা সীমান্তের ৫ নং গেট সংলগ্ণ এলাকায় এসব ঘটনা ঘটেছে বলে জানা গেছে৷ শুধু মাঠের ফসল নয়, পুকুর এবং জলাশয় থেকে মাছ পর্যন্ত বাংলাদেশিরা চুরি করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সীমান্ত গ্রামের বাসিন্দারা৷ বাংলাদেশী চোরদের হাত থেকে ভারতীয় কৃষকদের ফসল রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা রাজ্য সরকার এবং বিএসএফের ঊর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top